রমজান ও ঈদ উপলক্ষে দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করলো বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ
‘ বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের’ পক্ষ থেকে বিগত বছরের ন্যায় এবছরও ‘তোহফায়ে-রমজান ও ঈদ মুবারক’ উপলক্ষে আজ হরিহরপুর প্রাইমারি স্কুলে বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।পাশাপাশি ৫/৬ টি গ্রামের (আমতোয়ালী /কেঁশিলী/হরিহরপুর,বিষ্ণুপুর,জাহাঙ্গীর গড়) দুস্থ গরীব মানুষজন দের মধ্যে এই তোহফা সামগ্রী ছোলা,চিনি,শিমুই,খেজুর, চিড়ে,মুড়ি ইত্যাদি বিতরণ করা হয়।আর্ত অসহায় জনের মুখে একটু হাসি ফোটানোর জন্য এই শুভ প্রয়াস।
এই অরাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ, সহ সভাপতি এ,কে,এম,গোলাম মর্তজা,সাধারণ সম্পাদক প্রফেসর ড; জাহান আলী পুরকাইত,সমাজসেবী মো: আনাম, মাওলানা নুরুল ইসলাম,ডা:আরাফাত প্রমুখ।আগামীতে আরও ব্যাপকভাবে এই মহতী উদ্দোগ করার ইচ্ছে ব্যাক্ত করে এই সংগঠন।
Advertisement


