হরিপালে বিনামূল্যে স্বাস্থ্য শিবির
নিজস্ব প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হরিপাল থানার বাসদেবপুরে রবীন্দ্রনগর Help Foundation এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়ে গেল রবিবার সারাদিন ধরে। প্রায় দেড় শতাধিক বিভিন্ন ধরনের রোগীর সুচিকিৎসা করেন কলকাতার নামী ডাক্তাররা, এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ নারায়ণ ভট্টাচার্য, বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ নেহা প্রজাপতি, মেডিসিন এর ডাঃ অমিতাভ ভট্টাচার্য, ডাঃ শিবপ্রিয় দাশগুপ্ত, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ স্বপন চক্রবর্তী, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন্ত মজুমদার, ডাঃ অরূপ দাস প্রমুখ।
সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সহঃ ড্রাগ কন্ট্রোল অধিকর্তা বিমল চন্দ্র ভান্ডারী, জীবন বীমা কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রী এস.কে রায়, এল.আই.সির প্রাক্তন জোনাল ম্যানেজার শ্রী এস আর ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ ধাড়া, প্রতিমা ধাড়া ও বিশিষ্ট সাংবাদিক ও নাট্য শিল্পী

নৌশাদ মল্লিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এল.আই.সি অ্যাসোসিয়েট শিবদাস চক্রবর্তী এবং শুভজিৎ চক্রবর্তী।

