কলকাতা 

বাংলার এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের হলফনামা তলব হাই কোর্টের

শেয়ার করুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) মামলায় বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। তবে বিএলও-দের নিরাপত্তা নিয়ে আলাদা কোনও নির্দেশ দিতে চায়নি ডিভিশন বেঞ্চ। এসআইআর নিয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল হাই কোর্ট। সেই মামলাতেই হলফনামা চাইল ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার মামলাকারীর আইনজীবী সওয়াল করে জানান, ২০০২ সালের তথ্যের ভিত্তিতে কেন হচ্ছে এসআইআর। ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে এসআইআর করা হোক বলে দাবি তুলেছেন তিনি। ২০০২ সালে শেষ বার এসআইআর হয়েছিল দেশে। সেই সময় যাঁদের নাম ভোটার তালিকায় ছিল, তাঁদের নতুন করে কোনও নথি দিতে হবে না। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এ বারের এসআইআর ২০২৫ সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই হচ্ছে।

Advertisement

অন্যদিকে, মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সওয়াল করে জানিয়েছেন, বিএলও-রা সরকারি কর্মী। তাঁরা হুমকি পাচ্ছেন। তাঁদের নিরাপত্তা দেওয়া হোক। এই নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘সরকার জানে কী ভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। আলাদা করে কোনও নির্দেশ দেওয়ার দরকার নেই।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ