দেশ 

রাহুল গান্ধীকে গুলি করে খুনের হুমকি বিজেপির মুখপাত্রের! যথাযথ পদক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি কংগ্রেসের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীকে প্রকাশ্যে তার বুকে গুলি করে খুন করা উচিত বলে নিদান দিয়েছেন বিজেপির মুখপাত্র। এক টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে সর্বভারতীয় বিজেপি দলের কেরলের মুখপাত্র পিন্টু মহাদেব এই হুমকি দিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দেশ জুড়ে আলোড়ন উঠেছে। দেশের বিরোধী দলনেতার কে প্রকাশ্যে গুলি করে খুন করার নিদান একজন শাসক দলের নেতা যখন দিচ্ছেন তখন সেটাকে কেন অপরাধ হিসাবে গণ্য করা হবে না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে যদি নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেউ এ ধরনের কথা বলতেন তাহলে তার বিরুদ্ধে অমিত শাহ কি ব্যবস্থা নিতেন? সোনাম ওয়াংচক রাজ্যের দাবি করার জন্য তাকে যদি জেলে যেতে হয় তাহলে রাহুল গান্ধীকে প্রকাশ্যে গুলি করে খুন করার নিদান দেওয়ার দায়ে কেন জেলে যাবে না বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব। এই প্রশ্ন যখন ভারতবর্ষের আম জনতা তখনই কংগ্রেসের পক্ষ থেকে লিখিতভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অমিত শাহকে এই চিঠি লিখেছেন কংগ্রেস নেতা কেসি বেনু গোপাল।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল চিঠিতে লেখেন, ‘কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। ‌‌রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে।’

Advertisement

বেণুগোপাল বলছেন, এটা অসাবধানতাবশত উচ্চারিত কোনও কথা নয় বা হঠাৎ আবেগের বশে বলে ফেলা কথা নয়। এটা আসলে ‌‌‘ঠান্ডা মাথায়, পরিকল্পিত এবং ভীতি তৈরির চেষ্টা।’ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বলছেন, অতীতেও সামাজিক মাধ্যমে একাধিকবার রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা বিজেপির সঙ্গে যুক্ত। বেণুগোপাল স্মরণ করিয়ে দিয়েছেন, গান্ধী পরিবারের সদস্যদের উপর হামলার বহু অতীত ইতিহাস রয়েছে। কংগ্রেস বলছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে অতি দ্রুত, কঠোর পদক্ষেপ করতে হবে। সেটা না করার অর্থ অপরাধপ্রবণতাকেই বৈধতা দেওয়া। রাহুল কোটি কোটি ভারতবাসীর প্রতিনিধি। তাই তাঁকে হুমকি দেওয়া মানে গণতন্ত্রের উপরই হামলা।

দেশের আম জনতা মনে করছে বিজেপির মুখপাত্রের বিরুদ্ধে যদি বিজেপি দল কোন ব্যবস্থা না নেয় এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা তাকে গ্রেফতার না করেন তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে রাহুল গান্ধীকে এই হুমকি দেওয়ার পেছনে বিজেপি দলের পূর্ণ মদত আছে। বিজেপি দলের নির্দেশে এবং তাদের কথামতো বিজেপির দলের কেরলের মুখপাত্র পিন্টু মহাদেব এই ধরনের মন্তব্য করেছেন বলে, আম জনতার কাছে পরিষ্কার হয়ে যাবে বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ