কলকাতা জেলা 

কালীগঞ্জের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, ভোট বাড়লো বাম কংগ্রেসের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফলে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ৪৯ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে আলিফার বাবা নাসিরুদ্দিন আহমেদ ৪৭০০০ এর কিছু বেশি ভোটে জয়লাভ করেছিলেন। এই উপনির্বাচনে দুই হাজার ভোট বেশি পেয়েছে নাসিরুদ্দিনের কন্যা আলিফা আহমেদ। এই ফলাফলে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি এই জয় প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে উৎসর্গ করেছেন মা-মাটি-মানুষকে।

কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ (Kaliganj By Election Result)। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি শেষ পর্যন্ত ৪৯৯৮৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আশীষ ঘোষের চেয়ে। আলিফা আহমেদ মোট ভোট পেয়েছেন ১০২১৭৯, বিজেপি প্রার্থী আশীষ ঘোষ মোট ভোট পেয়েছেন ৫২৪২৪,বাম কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ মোট ভোট পেয়েছেন ২৮২৬২, নোটাতে ভোট পড়েছে ২৫০০। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমুল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ৪৬৯৮৭ ভোটে জয়ী হয়ে ছিলেন। ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার পরে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী এক্স হ্যান্ডলে জয় নিয়ে পোস্ট করেন। তাঁর বার্তা, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।

Advertisement

আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।

আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য…

— Mamata Banerjee (@MamataOfficial) June 23, 2025

কালীগঞ্জের এই ফলাফল ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে কার্যত অ্যাসিড টেস্ট ছিল শাসক, বিরোধী সব শিবিরের কাছেই।সেই লড়াইয়ে তরুণ মুখ বছর আটত্রিশের আলিফাকে এগিয়ে দিয়েছিল শাসক শিবির। প্রয়াত বিধায়ক বাবার যোগ্য মেয়ে হিসেবে সেই ভরসা রেখেছেন। কমিশন সূত্রে খবর, আলিফার প্রাপ্ত ভোট ১ লক্ষ ২,১৭৯। অর্থাৎ ৪৯ হাজারের বেশি ভোটে জিতেছেন আলিফা আহমেদ।যা ২০২১-এর ব্যবধানের চেয়ে বেশি।ছাব্বিশের আগে এই জয় ঘাসফুল শিবিরে ভরপুর অক্সিজেন জোগাল, তা বলাই বাহুল্য।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ