জেলা 

খারাপ আবহাওয়ার কারণে সিকিম যেতে পারলেন না প্রধানমন্ত্রী, বাগডোগরা থেকে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন ও বক্তব্য রাখলেন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আবহাওয়া খারাপ হওয়ার জন্য প্রধান মন্ত্রী সিকিম যেতে পারলেন না। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি উত্তরবঙ্গে চলে এসেছেন। বাগডোগরা থেকে হেলিকপ্টারে তাঁর সিকিমে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

তিন দিক দিয়ে চিন পরিবেষ্টিত পাহাড়ি রাজ্য সিকিম এখন ভারতভুক্তির ৫০ বছর উদ্‌যাপন করছে। প্রধানমন্ত্রীর সিকিম সফর ছিল তারই অন্যতম অঙ্গ। সিকিমে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচনও করতেন। সেই অনুযায়ী সব ব্যবস্থা করা হয়েছিল। এখন বাগডোগরা থেকেই সিকিমের ওই অনুষ্ঠানগুলিতে ভিডিয়ো কনফারেন্সিংয়ে মাধ্যমে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলির উদ্বোধন করেছেন একই সঙ্গে তিনি বক্তব্য রেখেছেন।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ