রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হলো, মোদি সরকারের এত তাড়া কেন?
বিশেষ প্রতিবেদন : শনিবার রাতেই ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে এই বিল এখন আইনে পরিণত হলো প্রশ্ন উঠেছে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দ্রুত এই আইনের পরিণত করার তারা কেন দেখালেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহেরা। গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের বিতর্কের মধ্য দিয়ে এনডিএ জোটের নির্ধারিত সাংসদ সংখ্যার চেয়ে পাঁচটি ভোট কম পেয়ে ২৮৮ টা ভোট এই বিলের পক্ষে পড়েছিল আর বিরোধীদের পক্ষে পড়েছিল ২৩২ টা ভোট। বৃহস্পতিবার গভীর রাতে এই বিল পাস হয় লোকসভায় আবার শুক্রবার গভীর রাতে এই বিল পাস হয় রাজ্য সভায় রাজ্য সভাতে অবশ্য ১২৮ টি ভোট পক্ষে যায় বিপক্ষে যায় ৯৫ টি ভোট।
এরপর শুক্রবারেই নাকি লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। শনিবার রাতে তাতে সই করলেন রাষ্ট্রপতি। সেই সিলমোহর পাওয়ায় ওই বিল পরিণত হল আইনে।

ভারত সরকারের গেজেটিয়রে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সংশোধনী আইনের বিজ্ঞপ্তি। সংশোধিত আইন অনুযায়ী ‘ওয়াকফ’ শব্দের অর্থ ‘ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন’। নয়া আইন মোতাবেক, তাই কোনও জমি ওয়াকফ কি না, সেই সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। বোর্ডে এ বার থেকে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরাও। নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্র ও রাজ্য সরকারেরও।
উল্লেখ্য, লোকসভায় দীর্ঘ ১৩ এবং রাজ্যসভায় দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বিতর্ক চলার পরে উভয় কক্ষে পাশ হয়েছিল সংশোধনী বিল। অবশেষে তা আইনে পরিণত হল। যদিও আগেই সংশোধনী বিলের বিরোধিতা করে আদালতে দায়ের হয়েছে মামলা।

