বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ আয়োজিত বিশিষ্টজন সমাবেশ ও সেমিনার
বিশেষ প্রতিনিধি: গত ১৫ সেপ্টেম্বর রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে কমলা ক্লাবে ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায় অতীত বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। দিল্লিতে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের সংখ্যালঘু মুসলমানদের অবস্থা নিয়ে এই বৈঠকে পর্যালোচনা করা হয়। সম্প্রতি ওয়াকফ আইন সংশোধনী বিল আনার যে চেষ্টা মোদি সরকার করছে তারও বিরোধিতা করা হয় এদিনের সভায়।

এদিনের সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি মাওলানা মোজাফফার হোসেন। সংগঠনের সহ সভাপতি আব্দুর রউফের তেলাওয়াতে কোরআন দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। প্রারম্ভিক ভাষণে সংগঠনের সাধারণ সম্পাদক জাহান আলী পুরকাইত বর্তমান ক্ষয়ীষ্নুকালীন সমাজে নাগরিক অধিকার, সমাজিক ন্যায়, সাম্য, সম্প্রীতি ও নিরাপত্তার উপর বিস্তারিত আলোকপাত করেন। প্রধান অতিথি – আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার সৈয়দ নুরুস সালাম প্রান্তিক ও সংখ্যালঘুরা কোন ঠাসা, বঞ্চিত-এ বিষয়ে বিষদে আলোচনা করেন। বিশেষ অতিথি- শরশুনা কলেজের অধ্যাপক অমিত কুমার সিং সংখ্যা গরিষ্ঠের সন্ত্রাস, ইতিহাসের বিকৃতি ও সংবিধান পরিবর্তনের অপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি- পাণ্ডবেশ্বর কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন সাহেব , বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের করনীয় কি সে বিষয়ে পরামর্শ দেন। বিশিষ্ট সমাজসেবী মাওলানা আনোয়ার হোসেন কাসেমী বলেন, দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপরে নির্যাতন চালানো হচ্ছে। দেশের সংবিধানের অধিকার কে সংখ্যালঘুদের জন্য দেওয়া হচ্ছে না শাসক দল যেনতেন প্রকারণে সংখ্যালঘু সমাজকে চেপে রাখার চেষ্টা করে চলেছে। এই অবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
উল্লেখযোগ্য উপস্থিতিঃ সমাজসেবি ইমতিয়াজ আহমেদ মোল্লা, আইজীবি হাফিজুর রহমান,মাওঃ আনোয়ার হোসেন কাসিমি,অধ্যাপিকা পিঙ্কি ইশা,ফাদার শেমোল ঘড়ুই, ফাদার পৃথ্বিরাজ,ডঃ সামসুল আলোম, গৌতম মন্ডল।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মন্ডলী সদস্যা অধ্যাপিকা সালেহা বেগম,সম্পাদক মন্ডলী সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবুল কালাম, মাওলানা ইউসুফ আলী, আব্দুল কাহার,সাবির হোসেন, আকবার আলি,কোষাধ্যক্ষ নজরুল ইসলাম ও ফিরোজ জুলফিকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি প্রাক্তন শিক্ষক এ, কে, এম, গোলাম মোর্তজা।

