সমাজ বার্তা সংবাদপত্র আয়োজিত আর্থসামাজিক উন্নয়নে সাংবাদিকতা ও সাহিত্যের ভূমিকা বিষয়ক আলোচনা সভা
আসাদ আলী:- সমাজ বার্তা সংবাদপত্র আয়োজিত গুণীজন সম্বর্ধনা ও আর্থসামাজিক উন্নয়নে সাংবাদিকতা ও সাহিত্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ রবিবার কলকাতা’র বানতলা বাজার সংলগ্ন এলাকায় গাইডেন্স একাডেমির আতিথেয়তা ও সহযোগিতায় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সুন্দর ভাবে সুসম্পন্ন হল। উক্ত বিষয়ে সুন্দর আলোচনা ও কবিতা পাঠে সভাপতি ও অতিথি বরণ, সভাপতি নিশীথ সিংহ রায়, প্রধান অতিথি বিশিষ্ট নাট্যকার সাহিত্যিক জয়ন্ত রসিক, প্রধান আলোচক বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক মোহাম্মদ সাদ উদ্দিন ।

গাইডেন্স একাডেমীর কর্ণধার এমদাদুল হক সাহেব, স্বাগত ভাষণ প্রদান করেন সমাজ বার্তা সংবাদপত্রের সম্পাদক মহ: মুস্তফা শেখ, বিশেষ অতিথি চলচ্চিত্রকার মুজিবর রহমান সাহেব, অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্টর ফোরাম ও সিনে সোসাইটির চেয়ারম্যান ডাক্তার কে এ মোহিত সাহেব, বাংলার জনরব পত্রিকার সম্পাদক সেখ ইবাদুল ইসলাম সাহেব, সাহিত্যিক হুমায়ুন রাণা, মুকুন্দ বিহারী বিশ্বাস, ডক্টর সিরাজুল ইসলাম ঢালী, শেখ জানে আলম, ড.দীপা দাস, রাজেন সাহু, গল্পকার এম মতিন, দীননাথ গোলদার, জাহাঙ্গীর আলম, বাংলাদেশ থেকে নাজীব ওয়াদুদ, সুশান্ত পাড়ুই, আবদুল হাদী, নির্মাণ কর্মী, বিশিষ্ট কবি আবু সামাদ, মো: ইসরাইল সেখ, আব্দুর রহিম, আবদুস সালাম প্রমুখ।

সমাজ বার্তা সাহিত্য পত্রিকার তৃতীয় সংখ্যা প্রকাশ হয়েছে। বেশ কিছু গুণী ব্যক্তিত্বকে মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে। দেওয়া হয়েছে প্রত্যেক গুণীজনকে সার্টিফিকেট।

কবি ও সাংবাদিক মোহাম্মদ সাদ উদ্দিন, গাইডেন্স একাডেমীর কর্ণধার এমদাদুল হক সাহেব, চলচ্চিত্রকার মুজিবুর রহমান সাহেব, ডাক্তার কে. মোহিত সাহেব, বাংলার জনরব পত্রিকার সম্পাদক সেখ ইবাদুল ইসলাম সাহেবের বক্তব্য অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয় ।

সমাজবার্তা’র সম্পাদক মহ:মুস্তফা শেখ ও কবি সাহিত্যিক শেখ আব্দুল মান্নান সাহেব ছিলেন সঞ্চালনায় । গাইডেন্স একাডেমির আন্তরিকতা ও আতিথেয়তা সমস্ত গুণীজন বহুদিন মনে রাখবেন।

