নাকতলা ‘শৈশব’ ফাউন্ডেশনে শিশুদিবস পালন
সংবাদদাতা বাংলার জনরব: আজ পন্ডিত জহরলাল নেহরু জন্মদিন উপলক্ষে শিশুদিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় নাকতলা বাঁশদ্রোণীর ‘ শৈশব এ ফাউন্ডেশন ফর চিল্ড্রেন’ । সকাল থেকে এই ফাউন্ডেশনে শহরের বিভিন্ন সংস্থার তরফে নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ছোটোছোটো দুঃস্থ ছেলেমেয়েদের মধ্যে। কথাগুলি বলেন ফাউন্ডেশনের ইনচার্জ পারমিতা গায়েন।
উল্লেখ্য আজ কুদঘাট ওয়ারলেশ পার্কের ‘সুমিত্রা ক্যারেটে সংস্থা’র তরফে শম্ভু মোহান্তি তাঁর স্ত্রী সোমা মোহান্তির জন্মদিন ফাউন্ডেশনের ছোটছোট ছেলেমেয়েদের সাথে কেক কেটে মহা সমারোহে উদযাপন করেন। কেক, চকোলেট, মিষ্টির পাশাপাশি সমস্ত ছেলেমেয়েদের পেটপুরে মধ্যাহ্ন ভোজনও করানো হয় ক্যারেটে সংস্থার তরফে।


বাংলার জনরবের সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নান আজ উক্ত ফাউন্ডেশনে শিশুদিবস অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তিনিও ছোটছোট দুঃস্থ ছেলেমেয়েদের সাথে শিশুদিবস উদযাপন করেন।
কথা প্রসঙ্গে ফাউন্ডেশনের ইনচার্জ পারমিতা জানান প্রায় একশত দুঃস্থ ছেলেমেয়েদের পড়াশোনা ও অন্যান্য যাবতীয় খরচ অনুদানের অর্থ দিয়ে চালানো হয়। সমাজের বিভিন্ন সাহায্যকারী ব্যাক্তি ফাউন্ডেশনের খরচ বহন করে থাকেন।

