জেলা 

সম্পত্তির বিবাদে ভগবানপুরে ভাইয়ের হাতে খুন দাদা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভাইয়ের হাতে দাদা খুন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবান পুরের শুকলালপুর গ্রামে। জানা গেছে সম্পত্তির বিবাদে নিজের ভাইয়ের হাতে খুন হলেন দাদা। গতকাল শনিবার রাতে এই অমানবিক নৃশংস হত্যাকাণ্ড টি ঘটেছে। রবিবার সকালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত স্থানীয় মানুষেরা পথ অবরোধ করে ওই ছেলেটিকে মারধর করতে যায়, লাঠি হাতে তেড়ে যায় বেশ কয়েকজন মহিলা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নবকুমার রাউথ। বয়স চল্লিশ বছর। ধৃত ভাইয়ের নাম মিঠুন রাউথ। অভিযোগ, ভাই মিঠুন ভোররাতে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দাদার পেটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নবকুমারের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, শনিবার রাতে এক অনুষ্ঠানে গিয়ে দাদা নবকুমারকে প্রচুর মদ খাওয়ায় ভাই মিঠুন। পরে দুজনেই নিজেদের বাড়ি ফিরে আসে। ভোররাতে দাদার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় জনতা তাঁকে ছিনিয়ে নেয়। বেধরক মারধর করে উন্মত্ত জনতা। পরে অবশ্য পুলিশ মিঠুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ