অভিব্যক্তির বৈশাখী সংখ্যা প্রকাশ
সংবাদদাতা, বাংলার জনরব: ১২ আগস্ট ২০২৩ শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘অভিব্যক্তি’র বৈশাখী সংখ্যা ২০২৩। ডালিয়া মুখার্জী সম্পাদিত ভাষার মেলবন্ধনে পত্রিকাটি মূলত ত্রিভাষিক। তাই বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় লিখিত সাহিত্য সম্ভারে সমৃদ্ধ বৈশাখী সংখ্যাটি। মঞ্চাসিন অতিথি বরুন চক্রবর্তী, অরুন কুমার চক্রবর্তী, আরণ্যক বসু, ডালিয়া মুখার্জী সহ কয়েকজন কবি সাহিত্যিক সমবেতভাবে সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটান। এছাড়াও অনুষ্ঠানে কয়েকটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ ঘটান তাঁরা।

এদিনের অনুষ্ঠানটি স্বরচিত কবিতা পাঠ, গান ও কথায় মুখর হওয়ার পাশাপাশি অভিব্যক্তির তরফে কয়েকজন কবি সাহিত্যিককে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক অজয় চক্রবর্তী,সেখ আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম ঢালি, বেবী কারফারমা, বিন্দাস ভার্গব প্রমুখ।


