জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উজাগর সাহিত্য পত্রিকার ২৮ বর্ষপূর্তি উৎসব উপলক্ষে কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন

উজাগর সাহিত্য পত্রিকার ২৮ বর্ষপূর্তি উৎসব হয়ে গেল ১৮ ডিসেম্বরে রবিবার পাঁচারুল(সামন্তনগর) আশা মলিনা বালিকা বিদ্যালয় সকাল ৯ থেকে বিকেল ৫ পর্যন্ত । ছিল আলোচনা, সম্মাননা , স্বরচিত কবিতা পাঠ ,আবৃত্তি ,নাচ ,গান। অনুষ্ঠানের অতিথি বৃন্দ ছিলেন উদ্বোধক কবি সাহিত্যিক প্রশান্ত মানিক। সভাপতি দীনবন্ধু পাল পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান। রবীন্দ্র গবেষক ডক্টর তৃপ্তি কুণ্ডু। বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাত্র মহাশয় ।আশা মলিনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি জানা। সমাজসেবী সমরেশ চোঙদার। সমাজসেবী বনলতা দোলুই। সমাজসেবী সরোজ কুমার হাজরা বিশিষ্ট সাংবাদিক কবি শ্রীভূমি কলকাতার জনাব আব্দুল করিম সাহেব এবং উজাগর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি অরবিন্দ কর প্রমূখ । উজাগর সাহিত্য স্মারক সম্মান জানানো হয় সমাজসেবী শিক্ষক তারাপদ দলুই এবং সমাজসেবী গ্রামীণ চিকিৎসক সরোজ কুমার হাজরা। সাহিত্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষ সংবর্ধনায় দীপক মন্ডল স্মৃতি স্মারক সম্মান প্রদান করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ১১ জন কবি সাহিত্যিক কে। এনারা হলেন সাহিত্য সংগঠক ও কবি প্রশান্ত মানিক কবি মদনমোহন সরকার কবি অজয় দ্বারী কবি সুদীপা মজুমদার কবি স্বপন দে কবি দেবাশীষ মাঝি কবি তন্দ্রা গোস্বামী কবি বুলবুলি ব্যানার্জি কবি অমর কুমার দাস চারণ কবি নারায়ণ কর্মকার কবি বরুণ চক্রবর্তী । সংগীত পরিবেশন করেছিলেন শ্রী নিমাই চন্দ্র পাত্র। পারমিতা মন্ডল অহনা মালিক উত্তম কুমার সিনহা বীরভূমের চারণ কবি নারায়ন কর্মকার। আবৃত্তি করেছেন শিক্ষক বন্ধু অরবিন্দ সাঁতরা নাচে ভারতনাট্যম ও নাচে মন ভরিয়ে দিয়েছে দুষ্টু মিষ্টি ছোট্ট শিল্পী ঋত্বিকা সী।

কবি কন্ঠে ছিলেন ইকবাল দরগাই আব্দুল করিম সাহেব আবু কওদার রূপালী বিশ্বাস ঈপ্সিতা মিত্র শিঞ্জিনী বসু শিখা বসু শ্যামল ভট্টাচার্য সুজাতা বক্সী। মিন্টু প্রামানিক ভূতনাথ পানীগ্রাহী অমিত কুমার রায় কাজী সিরাজুল ইসলাম শেখ মমতা জুল অসীম মালিক প্রদ্যুৎ দাস। অজিত ভড় রবীন্দ্রনাথ দাস অপর্ণা মান্না সহ বঙ্গের জেলার শতাধিক কবি উত্তম কুমার পাল নন্তু সরকার। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন অরবিন্দ কর প্রশান্ত মানিক মহিম চক্রবর্তী অষ্টপদ মালিক শিবশঙ্কর সামন্ত।।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ