ভগবানগোলায় স্টেট জেনারেল হাসপাতাল করার জন্য বিধানসভায় দাবী জানালেন বিধায়ক ইদ্রিস আলী
বাংলার জনরব ডেস্ক : আজ ২৮শে নভেম্বর সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলাতে একটি State General Hospital করার আবেদন জানালেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। মাননীয় স্পীকার শ্রী বিমান ব্যানাজীর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন জানান বিধায়ক ইদ্রিস আলী।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর স্বাস্হ্য দপ্তরের প্রচুর উন্নয়ন হয়েছে। ভগবানগোলাতে দুটি স্বাস্হ্য কেন্দ্র আছে একটি কানাপুকুর প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্র এবং আর একটা নশিপুর স্বাস্হ্য কেন্দ্র, দুই হাসপাতালে ভালো কাজ হচ্ছে।কানাপুকুর হাসপাতালে OPD Building টি যদি মেরামত করা হয় তাহলে ডাক্তার এবং রোগীদের সুবিধা হয়।
বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে উন্নত চিকিৎসা করার জন্য রোগীরা মুখ্যমন্ত্রীর খুব প্রশংসা করছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিধায়ক ইদ্রিস আলী বলেন, সিপিএমের আমলে হাসপাতালগুলিকে তোলাবাজদের আড্ডাখানা করে রেখেছিল। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গাঁজা খোরদের আড্ডা করে রেখেছে।
পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের কোন কাজ নেই, শুধু শ্লোগান এবং বিচারধীন মামলাতেও বিধানসভায় বলতে দেওয়ার দাবি। বর্তমানে ওরা এখন পাগলা হয়ে গেছে, ওদের পাগলা গারদে পাঠানো দরকার।

