কলকাতা 

ভোটার তালিকায় যথাযোগ্য কাজ করছে শিক্ষকরা, একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, কলকাতা : সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন হিসেবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন যেভাবে সার্বিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করে চলেছে তা প্রশংসিত হচ্ছে জনমানসে। উল্লেখ্য উক্ত সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ সাহেবের নেতৃত্বে রাজ্যের প্রতিটি জেলায় দলীয় যেকোনো কর্মসূচিতে উল্লেখ্যযোগ্য ভুমিকা রাখতে দেখা গেছে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিক কর্মসূচি প্রচার করার পাশাপাশি সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ গুলো মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার আহ্বান করেন সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। বলাবাহুল্য প্রতি শুক্রবার তৃণমূল ভবনে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করে সভাপতি একেএম ফারহাদ -এর নেতৃত্বে।উক্ত দিনে আলোচনায় একেএম ফারহাদ বলেন মাদ্রাসা শিক্ষকরা সম্প্রীতির মেল বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত সমাজ সংস্কৃতি কাজ করছে।

তিনি বলেন এই সংগঠনের প্রতিনিধিরা বুথ স্তরে নেমে ভোটার তালিকা সংশোধনের কাজ যথাযোগ্য মর্যাদায় কাজ করে যাচ্ছে।বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম বিশিষ্ট ব্যক্তিদের নির্দেশ মতো সমাজের সর্বস্তরের মানুষের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে উপভোক্তাদের পরিষেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে এই সংগঠন।

আগামী দিনগুলোতে শিক্ষার পাশাপাশি সামাজিক বিভিন্ন বিভাগের সঙ্গে সম্পর্ক স্থাপন রেখে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে বলে জানায় একেএম ফারহাদ।উক্ত আলোচনায় আমন্ত্রিত হিসাবে ছিলেন প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান বলেন একেএম ফারহাদ এর নেতৃত্বে অত্যন্ত সুনামের সঙ্গে দলের কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে এই সংগঠন আরও কার্যকরী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথায় দলের শাখা সংগঠন হিসেবে দলীয় কর্মসূচি রুপায়িত করতে একেএম ফারহাদ -এর নেতৃত্বে উল্লেখযোগ্য কাজ প্রতিফলিত হচ্ছে।উক্ত আলোচনায় শিক্ষক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব ইরফান আলী বিশ্বাস, চম্পক নাগ, নূরুল হক বৈদ্য, নূরুল হক,আবু সুফিয়ান পাইক,শম্পা পাত্র, ইসমাইল হক, কুতুব আক্তার, নামদার শেখ, সওকাত হোসেন পিয়াদা, জার্জিস হোসেন,নাসেরা, সুরজিৎ,সুদাম হালদার, তৌহিদ, অভিষেক, রেজাউল সহ বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ