জেলা 

মরহুম তৃণমূল নেতা হাজী মতিয়ার রহমান সাঁপুইয়ের স্মরণে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির বারাসাতে

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, রাজারহাট :   উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য মরহুম হাজী মতিয়ার রহমান সাঁপুই-এর স্মরণে উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের, কৃত্তীপুর-২ পঞ্চায়েত এলাকার মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির,স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি দলের পুরনো কর্মীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয় নবনিযুক্ত উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ ও বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক।বনমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মতিয়ার রহমানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ। তিনি বলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে দল এগিয়ে চলেছে তাতে বিরোধী শূন্য হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মতিয়ার রহমানের রাজনৈতিক জীবনের দীর্ঘ ইতিহাস তুলে ধরে আগামী প্রজন্মের কাছে এইরকম নিষ্ঠাবান কর্মী দরকার বলে জানায় খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নূরুল ইসলাম,ট্রাই সাইকেল,সেলাই মেশিন,সাইকেল প্রদানকারী জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর কর, তৃণমূল নেতৃত্ব আসরাফ আলি,মানস ঘোষ, আব্দুল মান্নান, ইফতিকার উদ্দিন, আসের আলী,বাপি,সামিম, মরহুমের সহধর্মিণী আঞ্জুয়ারা বিবি,পুত্র বাপ্পা সাঁপুই, প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ