দেশ 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে সাত সকালে ঢুকে পড়লো সাপ!

শেয়ার করুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে আজ শনিবার সকালে ঢুকে পড়ে বিরাট একটি সাপ। জানা গিয়েছে, পাঁচ ফুট লম্বা চেকারড কিলব্যাক ( Checkered keelback ) সাপটিকে দেখে উত্তেজনা ছড়ায়।

ধারণা করা হচ্ছে, এই সাপটি নির্বিষ। এই সাপটিকেই বাংলায় ঢোঁরা বা জলঢোঁরা সাপ বলা হয়। এগুলি সাধারণত এশীয় জলজ সাপ। কিন্তু সবার চোখ এড়িয়ে ৫ ফুটের লম্বা সরীসৃপ কীভাবে ঢুকে পড়ল স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে , উঠছে প্রশ্ন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ