জেলা 

মানুষের জন্য কাজ করা অন্যতম ধর্ম : এ কে এম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া :  মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার কৃত্তীপুর-১ পঞ্চায়েতের আন্দুলিয়া গ্ৰামবাসীবৃন্দের পরিচালনায় বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামিক ধর্ম অনুষ্ঠিত হয়।উক্ত দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।

তিনি বলেন মানবতার মূর্ত প্রতীক,বিশ্বশান্তির আহবায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী আমাদের কাছে শিরোধার্য। তাঁর দেখানো পথ ইসলাম প্রেমী মানুষজন অনুসরণ করে চলেন। তিনি বলেন ইসলাম কখনো অশান্তি হিংসা বরদাস্ত করে না। তাই সকল মানুষের উচিত শান্তি,সম্প্রীতি,সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে চলা।

এরকম অনুষ্ঠানের মধ্যে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কথা মানুষের মধ্যে প্রচার করে ইসলাম ধর্মের প্রকৃত তাৎপর্য তুলে ধরার মধ্যে দিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই মহান কাজ বলে তিনি মনে করেন। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী ইন্নাস আলী, হাফেজ মোস্তাক আহমেদ, পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ,মান্নান, মহিবুল সহ গ্ৰামবাসীবৃন্দ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ