ফুসফুসের প্রতিস্থাপন নিয়ে কলকাতার সি.এম.আর.আই হসপিটাল ও হায়দ্রাবাদের যশোদা হসপিটালের যৌথ মৌ স্বাক্ষরিত হলো
সেখ আবদুল আজিম : আজ বুধবার ১৮ মে দক্ষিণ কলকাতা সি.এম.আর.আই. হসপিটাল ও হায়দ্রাবাদ যশোদা হসপিটাল যৌথ উদ্যোগে ফুসফুস প্রতিস্থাপন কার্যক্রম ECMO থোরাসিক সার্জারি পরিষেবা চালু করা হলো। ফুসফুস প্রতিস্থাপন একটি জটিল শল্য চিকিৎসার প্রণালী যাতে রোগগ্রস্ত মানুষের উপকৃত হতে পারেন সেই পরিষেবার ধারা এই দুই হসপিটাল এর সহযোগিতায় হতে চলেছে।

কলকাতার সি.এম.আর.আই হসপিটাল ও হায়দ্রাবাদের যশোদা হসপিটাল এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা পত্র (MOU) স্বাক্ষরিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি কে বিড়লা গ্রুপের হসপিটালের সিইও ডক্টর সিমারদীপ সিং, হায়দ্রাবাদের যশোদা হসপিটাল ডাইরেক্টর ডক্টর অপার জিন্দাল, সি.কে.বিড়লা হসপিটালে বিভাগীয় প্রধান ডক্টর রাজা ধর, হায়দ্রাবাদ যশোদা হসপিটাল ডক্টর পবন গরুকান্তি, ডাক্তার শুভম শর্মা, ডাক্তার শ্যাম কৃষ্ণন।
Advertisement


