কলকাতা 

Justice For Anish : রাজনৈতিক বির্তক তুলে খুনিদের আড়াল নয় , আনিসের খুনিদের গ্রেফতার করার পর তৃণমূল নেতাদের কথা বলা উচিত বলে মনে করেন রাজ্যের সচেতন নাগরিকরা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজনৈতিক বির্তক তুলে খুনিদের আড়াল নয় , আনিসের খুনিদের গ্রেফতার করার পর তৃণমূল নেতাদের কথা বলা উচিত বলে মনে করেন এই রাজ্যের সচেতন নাগরিকরা । রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে আনিসের পরিবারকে সুবিচার দিতে পারলে তবে মমতা সরকারের  সাফল্য দাবি করা যেতে পারে । তা না হলে যেভাবে রাতের অন্ধকারে পুলিশের পোশাক পড়ে একজনের বাড়িতে ঢুকে খুন করার অভিযোগ উঠেছে তা মেনে নেওয়া যায় না । কোনো সচেতন নাগরিক এটা মেনে নিতে পারেন না ।

এটা আনিসের ক্ষেত্রে ঘটেছে বলেই দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা যাঁরা দেখাচ্ছেন তাঁরা আসলে আগুন খেলছেন । এটা নাগরিকের নিরাপত্তার প্রশ্ন । রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না তখন রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলা শোভা পায় না । আনিসের মৃত্যুর খবর সামনে আসার পর শাসক তৃণমূল দরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি । বেশ কয়েক ঘন্টা পর আনিসের খুন নিয়ে টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘পুলিশের পোশাক পরে তারাই খুন করে যারা পুলিশ আর সরকারকে ভিলেন বানিয়ে নিজেরা আড়ালে থাকতে চায়।’ তাঁর প্রশ্ন, ‘পুলিশের পোশাক পরিকল্পিত ছদ্মবেশ নয় তো?

Advertisement

কুণালবাবুর কাছে আমাদের প্রশ্ন, প্রশাসনের ব্যর্থতা আড়াল করার জন্য অজুহাত তৈরি করার কোনো দরকার আছে কি ? পুলিশের পোশাক পরিকল্পিত ছদ্মবেশ যদি হয়ে থাকে তাহলে পুলিশ কেন তাদেরকে ধরতে ব্যর্থ হলো ? আসলে পুলিশের ব্যর্থতার জন্যই আজ একজন তরুণকে খুন হতে হলো । তাই সত্যটা যদি প্রকাশ্যে বলতে না পারেন তাহলে বিবৃতি দিয়ে  আড়াল করার চেষ্টা করা আর অমানবিক দৃষ্টান্ত । এই সময় কুণালবাবুদের উচিত ছিল শোকসন্তপ পরিবারের পাশে দাঁড়ানো ।

আর এনিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ যা বলেছেন তা নিয়ে মন্তব্য না করায় ভাল । কারণ তাঁদের এই দৃষ্টিভঙ্গির জন্য বাংলা থেকে বিজেপি মুছে যেতে বসেছে । আগামী কয়েক বছরের মধ্যে এই বাংলায় বিজেপির অস্তিত্ব যে থাকবে না তা নতুন করে বলার অপেক্ষা রাখে না । এজন্য শুধুমাত্র তাদের মুসলিম বিরোধী মানষিকতা দায়ী ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ