কলকাতা 

Justice For Anish : আনিসের বাড়িতে সমবেদনা জানাতে গেলেন কৌশিক-বোলান,‘‘রাজ্যে জল্লাদের রাজত্ব চলছে। প্রতিবাদী ছাত্রনেতাকে পুলিশ এনকাউন্টার করেছে, যতক্ষণ না আনিসের মৃত্যু রহস্যের উপর থেকে পর্দা উঠছে, ছাত্ররা রাস্তায় থাকবে’’ জানালেন সুজন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আমতায় খুন হওয়া ছাত্র নেতার বাড়িতে গেলেন বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন ও রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় । আজ রবিবার সকালেই এঁরা আনিসের বাবার সঙ্গে দেখা করেন । এদিনই আনিসের হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সিপিএম সুজন চক্রবর্তী । রবিবার থেকে আনিসের বিচার চেয়ে রাস্তায় আন্দোলনের পথে বাম ছাত্র সংগঠন এসএফআই।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘রাজ্যে জল্লাদের রাজত্ব চলছে। প্রতিবাদী ছাত্রনেতাকে পুলিশ এনকাউন্টার করেছে। যত ক্ষণ না আনিসের মৃত্যু রহস্যের উপর থেকে পর্দা উঠছে, ছাত্ররা রাস্তায় থাকবে।’’আনিসের রহস্য মৃত্যু নিয়ে টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি লিখেছেন, ‘পুলিশের পোশাক পরে তারাই খুন করে যারা পুলিশ আর সরকারকে ভিলেন বানিয়ে নিজেরা আড়ালে থাকতে চায়।’ তাঁর প্রশ্ন, ‘পুলিশের পোশাক পরিকল্পিত ছদ্মবেশ নয় তো?’

Advertisement

বামপন্থীরা যদি এই ইস্যুতে রাস্তায় আন্দোলন করে তাহলে আগামী এক বছরের মধ্যে এই রাজ্যে সিপিএম বিরোধী দলে পরিণত হবে । আগামী ২০২৬ সালে সিপিএম বা বামেরা ক্ষমতায় এসে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ