কলকাতা 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা, তৈরি হবে সংগ্রহশালা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা।আজ শুক্রবার টাউন হলে পুরসভার প্রশাসনিক বৈঠক চলাকালীন তা জানালেন ফিরহাদ। বালিগঞ্জের একটি রাস্তা হবে সুব্রত মুখোপাধ্যায়ের নামে। এছাড়া তাঁর নামে একটি সংগ্রহশালা তৈরি হবে।

শুক্রবার টাউন হলে কলকাতা পুরসভার কাউন্সিলরদের (Councilor) অধিবেশন ছিল। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে একেকজন কাউন্সিলর নিজেদের ওয়ার্ড সম্পর্কে নানা তথ্য তুলে দেন। সকলের কথা শোনার পর মেয়র নিজে বক্তব্য রাখতে গিয়ে জানান, সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)নামে বালিগঞ্জে সংগ্রহশালা ও রাস্তার নামকরণ করা হচ্ছে। শিগগিরই সংগ্রহশালা নির্মাণের কাজ শুরু হবে। টাউন হলের অধিবেশনে এমনই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, একডালিয়া (Ekdalia Evergreen) ক্লাবের আশেপাশেই এই সংগ্ৰহশালা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে পুরসভার।

এর আগে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে তাঁর স্মৃতিবিজড়িত একডালিয়া এভারগ্রিনের ভবনটিকে ‘সুব্রত ভবন’ নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাব কর্তারা। নভেম্বরে তাঁর মৃত্যুর পরপরই একডালিয়া এভারগ্রিনের অনুরাগী ও সংঘের সদস্যরা জানিয়েছিলেন, “সিদ্ধান্ত আমাদের হয়েছে ঠিকই, কিন্তু ছন্দবাণী বউদির সম্মতি নিয়েই ক্লাব ভবনের নাম বদলে দেব। সরকার ও পুরসভার অনুমতি নিয়ে দাদার মূর্তিটাও বসানো হবে।” এবার তাঁর নামে হবে সংগ্রহশালা এবং রাস্তাও।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ