ভুয়ো চিকিৎসক ধরতে চার দফা নির্দেশিকা জারি রাজ্য সরকারের! কী সেই নির্দেশিকা?
রাজ্যের বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে ভুয়ো চিকিৎসক ধরতে কড়া হচ্ছে সরকার। স্বাস্থ্য ভবনের তরফে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম এবং রেজিস্ট্রেশন যাচাই না করে কোনও চিকিৎসককে নিয়োগ করা যাবে না। ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, জানতে চেয়েছিল হাই কোর্ট। তার ভিত্তিতে ২ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলির থেকে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য ভবন। বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে। মোট চার দফা নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে। প্রথমত, যে কোনও বেসরকারি প্রতিষ্ঠানে নতুন করে চিকিৎসক নিয়োগ করার আগে তাঁর…
আরও পড়ুন