জেলা 

গ্রেস কটেজ বুলেটিন’ প্রকাশ

শেয়ার করুন

১৪ অক্টোবর, ২০২৬ (বুধবার) কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য হেরিটেজ ভবন কৃষ্ণনগরের গ্রেস কটেজে সুজনের আগমনী আড্ডায় সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্রের মুখপত্র ‘গ্রেস কটেজ বুলেটিন’-এর দ্বিতীয় বর্ষ প্রথম ও দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হলো। উপস্থিত ছিলেন সুজন-বাসরের সভাপতি দীপঙ্কর দাস, সম্পাদক ইনাসউদ্দিন, যুগ্ম-সম্পাদক রতনকুমার নাথ, কবি রামকৃষ্ণ দে, দেবাশিষ মণ্ডল, সুজন পাঠাগার ও প্রকাশনা উপসমিতির সভাপতি সম্পদনারায়ণ ধর এবং গ্রেস কটেজ বুলেটিনের সম্পাদক দীপাঞ্জন দে।

নজরুল-স্মৃতিধন্য গ্রেস কটেজের মুখপত্র হিসেবে এই বুলেটিন ২০২৫ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র-এর পাঠাগার ও প্রকাশনা উপসমিতির পক্ষ থেকে প্রকাশিত চব্বিশ পৃষ্ঠার এই বুলেটিনে কাজী নজরুল ইসলাম, কৃষ্ণনগর ও গ্রেস কটেজ বিষয়ক একাধিক তথ্য, গুরুত্বপূর্ণ প্রতিবেদন লিপিবদ্ধ হয়েছে।

‘গ্রেস কটেজ বুলেটিন’ সম্পর্কে এদিন প্রকাশনা বিভাগের পক্ষ থেকে সম্পদনারায়ণ ধর বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে কৃষ্ণনগরের ঐতিহাসিক ভবন গ্রেস কটেজ থেকে ধারাবাহিকভাবে এই বুলেটিন প্রকাশের পশ্চাতে অন্তর্নিহিত ভাবনা ও তার গুরুত্বের বিষয়টি উঠে আসে। বুলেটিনের নতুন সংখ্যাটির সুবিন্যস্ত রূপ ও মুদ্রণের গুণমান বজায় রাখার জন্য সম্পাদকমণ্ডলী ও সম্পাদক দীপাঞ্জন দে-কে তিনি এদিন বিশেষভাবে ধন্যবাদ জানান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ