আন্তর্জাতিক 

বাংলাদেশের সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক, জনগণের পাশে আছে এবং থাকবে : সেনাপ্রধান

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের চলমান উত্তপ্ত পরিস্থিতিতে এবার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান গতকাল শনিবার সেনাবাহিনীর পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্রের সূত্র উদ্ধৃত করে জানা যাচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন দেশের জনগণের আস্তার প্রতীক হল বাংলাদেশ সেনাবাহিনী। জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোন কাজ বাংলাদেশের সেনাবাহিনী করবে না। সেনাপ্রধানের ভাষায়, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।

সেনাপ্রধান শনিবার ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ (মতবিনিময়) গ্রহণ করেন। সেখানে তিনি এ কথা বলেন।

Advertisement

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘অফিসার্স অ্যাড্রেসে’ দেওয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেন। সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। পাশাপাশি সেনাপ্রধান যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সৌজন্যে প্রথম আলো।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ