কলকাতা 

নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়ায় দোকানে ঢুকে গেল গাড়ি, মৃত এক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সোমবার সকালে খোদ কলকাতা শহরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সটান ঢুকে পড়লো এক দোকানে । যার ফলে মৃত্যু ওই দোকানদারের এবং আহত তিন জন। কলকাতার বেলগাছিয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে । পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি ইউ-টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে এগোচ্ছিল। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোড়ে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে গাড়িটি। ঘাতক গাড়ির চালককে আটকে রাখেন স্থানীয়রা।

দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয়েছে গাড়ির চালককে।কয়েক দিন আগেই বেহালায় দুই বাসের সংঘর্ষে বেশ কয়েক জন যাত্রী জখম হন। গত ৪ অগস্ট কলকাতার বেহালা এলাকায় মাটিবোঝাই লরির ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায়। এই দুর্ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ