আন্তর্জাতিক 

ইসরাইল হামাস সংঘর্ষে উদ্বেগে ভারতীয় পড়ুয়ারা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্যালেস্টাইনের জাতীয়তাবাদী সংগঠন হামাসের হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরাইল। আর এতে আতঙ্কে ভুগছে ইসরাইলে আটকে থাকা ভারতীয় পড়ুয়া রা ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে সূত্রের খবর। ভারতের কূটনৈতিক মহল আশঙ্কা প্রকাশ করছে হামাসের এই হামলার ফলে আগামী দিনে প্যালেস্টাইন এবং ইসরাইলের মধ্যে উত্তেজনা আরো বাড়বে ফলে এখুনি ভারতীয়দের ইসরাইল ছেড়ে চলে আসা উচিত।

ইসরাইলে আটকে থাকা এক ভারতীয় পড়ুয়া গোকু মানবালান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানাচ্ছেন, ”আমি অত্যন্ত নার্ভাস ও ভীত। সৌভাগ্যবশত আমরা শেল্টারে রয়েছি। ইজরায়েলের পুলিশও কাছাকাছিই রয়েছে। এখনও পর্যন্ত নিরাপদেই রয়েছি। আমরা ভারতীয় দূতাবাসের লোকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। এখানে আমাদের ভারতীয় সম্প্রদায় বেশ ভালো। এবং আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছি।” আর এক পড়ুয়া বিমল কৃষ্ণমূর্তি জানাচ্ছেন, বারবার হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁর কথায়, ”ভারতীয় দূতাবাস আমাদের সকলের সঙ্গেই যোগাযোগ রেখেছ। আমাদের অবস্থান খতিয়ে দেখছে।”

শনিবার ভোর সাড়ে ৬টা থেকে গাজা থেকে রকেট হামলা করতে থাকে হামাস । সেই সঙ্গে ইসরাইলের (Israel) ভূখণ্ডেও ঢুকতে শুরু করে তারা। ইতিমধ্যেই তিনশোর বেশি ইসরাইলির মৃত্যুর কথা জানা গিয়েছে। পালটা হুঙ্কার দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর গর্জন, গাজা শহরের যেখানে হামাস (Hamas) সমর্থকরা লুকিয়ে রয়েছে, সেই সব অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হবে। এর মধ্যেই তাঁদের প্রত্যাঘাতে গাজায় অন্তত ২৩০ জনের মৃত্যু হয়েছে। হামাসের বহু ঠিকানায় চালানো হচ্ছে বিমান হামলা। সব মিলিয়ে কার্যতই যুদ্ধ পরিস্থিতি ইসরাইল-হামাস সংঘর্ষে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ