কলকাতা 

পূবের কলম পত্রিকার উদ্যোগে পাকসার্কাস ইণ্ডিয়ান সাইন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে নবী দিবস উপলক্ষে কোরআন মজিদ বিতরণ আমানতের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: গত ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ পূবের কলম পত্রিকার উদ্যোগে পাকসার্কাস ইণ্ডিয়ান সাইন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ঈদ-ই-মিলাদ-উন-নবি উপলক্ষে বিশেষ সভা এবং কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নবী-জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্টরা। শুধু তাই নয়, ছিল নাতে রসুল ও ইসলামি সংগীত পরিবেশনাও।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও প্রসার ভারতীর প্রাক্তন সিইও আইএএস জহর সরকার, বিশিষ্ট লেখক ও গবেষক বিশ্বেন্দু নন্দ, কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি, সিররি শক্তি অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা আবদুর রহিম, রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও ‘পুবের কলম’-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক, হজ কমিটির সদস্য ও সমাজসেবী কুতুবউদ্দিন তরফদার, আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম, পিএসসির প্রাক্তন চেয়ারম্যান সহিদুল ইসলাম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisement

বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক সংস্কারের পাশাপাশি মেয়েদের সমান অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। নবীজি বলেছেন তিনি সবচেয়ে বেশি ভাগ্যবান এবং আল্লাহর প্রিয় বান্দা যার তিনটে মেয়ে রয়েছে এবং সেই মেয়েগুলোকে ভালো শিক্ষা দিয়েছেন এবং ভালভাবে বিয়ে দিয়েছেন।নবীজি দুটি আঙুল তুলে বলেছেন জান্নাতে তারা আমার পাশাপাশি থাকবে। আল্লাহ সেই বাবা মার জন্য উত্তম পুরস্কার নির্ধারিত করেছেন। বিশ্ব নবী দিবস উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব ।

একই সঙ্গে কেরাত, গজল ও নবীজির জীবন নিয়ে বক্তৃতা করেন বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিদের হাতে কোরআন মজিদ তুলে দেন মুহাম্মাদ শাহ আলম সাহেব। তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় নবীজির ২৩ বছরের নবী জীবনের বর্ণনা দেন একইসঙ্গে মেয়েদেরকে ইসলাম ধর্ম ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মর্যাদা দান করেছেন তার বিবরণ দেন। তিনি যেদিন বলেন সেই পুরুষই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এটা নবীজির নির্দেশ। সুতরাং সামাজিক বন্ধনকে কিভাবে দৃঢ় করা যায় তাও তিনি তার পথনির্দেশের মধ্য দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন।

নবীজির জীবনকে অনুকরণ করতে হলে কোরআন মজিদকে আত্মস্থ করতে হবে। কুরআন মজিদ মূলত আরবি ভাষায় লেখা তাই তার অনুবাদ পড়ে আমরা যদি উপলব্ধি করতে পারি তবেই নবী আদর্শকে গ্রহণ করতে পারব এবং আমাদের জীবনে তা বাস্তবায়িত করতে পারব। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা কোরআন মাজীদ বিতরণ করছি। আমাদের অনুরোধ যারা কোরআন মজিদ নিচ্ছেন তাদের প্রত্যেককে প্রতিদিন পাঁচটি করে আয়াত পড়ার জন্য এবং জীবনে তা প্রতিফলিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জীবনকে কোরানিকভাবে গড়ে তুলতে পারলে আমাদের সমাজের সব সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুহাম্মদ শাহ আলম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ