পঞ্চম বিয়েও ভাঙতে চলেছেন বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমনি! কেন বার বার সংসার ভাঙছেন? নেপথ্যে রহস্য?
বাংলার জনরব ডেস্ক : পঞ্চম বিয়েও ভাঙতে চলেছেন বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমনি।২০২২ সালের প্রথমের দিকে ওই দেশের আরেক অভিনেতা শরিফুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
পরীমণি নিজের ফেসবুক প্রোফাইল লিখেছেন, ‘‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’’১ অক্টোবর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় শুট শুরু হয় গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির। এখানে তিনি রাজের বিপরীতে অভিনয় করছেন। শুট শুরুর মাত্র পাঁচ দিন পরে ১৭ অক্টোবর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও পরে ধুমধাম করে বিয়ের আয়োজন করেন।
রাজের সঙ্গে পরীমণির বিয়ে নিয়ে প্রথম থেকেই সংশয় প্রকাশ করেছিল অনুরাগীদের একাংশ। ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে তিনি বিয়ে করেন ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামি হাসান, কামরুজ্জামান রনিকে। এঁরা কেউ আমজনতা, কেউ সাংবাদিক, কেউ বা সহকারী পরিচালক। তবে কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। এ বার রাজের সঙ্গে সম্পর্ক ছেদের কথা নিজে মুখ কবুল করলেন পরীমণি, তা-ও আবার সমাজমাধ্যমে।

