দেশ 

বছরের শেষ দিনে ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল গুজরাটে, মৃত ৯,আহত ৩২

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  আজ শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ এর ভোররাতে ঘটে গেল মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটে গেল। গুজরাটের (Gujarat) নাভাসরিতে বাস ও এসইউভি গাড়ির সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হল। আহত ৩২।

আহতদের মধ্যে ১৭ জনকে ভালসাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকি ১৪ জন ভরতি নাভাসরির হাসপাতালে। আরেকজনকে সুরাটে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই তথ্যই জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক কেতন যোশী।

পুলিশ সূত্রেকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, একটি বাস আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি এসইউভি গাড়ি। সেই গাড়িতে ৯ জন যাত্রী ছিলেন। ভোররাতে বাস ও গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ির সব যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

ঠিক কেন দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। কিন্তু একটি সূত্র বলছে এসইউভি গাড়িটিই রাস্তার ভুল দিকে চলে এসেছিল। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর বাসটির সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। ড্রাইভার এর চোখে ঘুম এসে গিয়েছিল বলে মনে করছে তদন্তকারীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ