করোনা নিয়ে ‘প্রকৃত’ তথ্য চিনের কাছ থেকে চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাংলার জনরব ডেস্ক : করোনার ‘প্রকৃত’ তথ্য চিনের কাছ থেকে চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গত কাল শুক্রবার চিনা আধিকারিকদের সঙ্গে দেখা করে সে দেশের বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন হু-এর প্রতিনিধিরা।
চিনে কোভিডের বাড়বাড়ন্তের কারণে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া-সহ অনেক দেশই চিন থেকে আসা যাত্রীদের উপর নানা বিধিনিষেধ জারি করেছে। হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানান, চিনের সাম্প্রতিক পরিস্থিতিতে এই পদক্ষেপ স্বাভাবিক। কোভিড নিয়ে চিনের পরিস্থিতি যখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে, তখন ভাইরাস সংক্রান্ত তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে বেজিং। পরিস্থিতি সম্পর্কে সচেতন না হয়ে চিন থেকে আসা যাত্রীদের অবাধ যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশ।

