কলকাতা 

আন্তর্জাতিক কলকাতা বইমেলা একমাস পিছিয়ে গেল আগামী ২৮ ফেব্রুয়ারি উদ্বোধন হবে জানালেন কর্তৃপক্ষ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিধান নগর পুর নিগমের নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণে কলকাতা বইমেলা একমাস পিছিয়ে গেল। আগামী ৩১শে জানুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু বিধান নগর পৌরসভার নির্বাচন থাকার কারণে তা পিছিয়ে গেল বলে আজ কর্তৃপক্ষ জানিয়েছেন।আজ সোমবার মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন হবে।

করোনা আবহে মেলা করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু পিছিয়ে গিয়েছে ভোট। ২২ জানুয়ারির বদলে বিধাননগর পুরনিগমের ভোট হচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিকে ৩১ জানুয়ারি কলকাতা বইমেলা শুরু হওয়ার কথা। কিন্তু সেই সময় বিধাননগর এলাকায় নির্বাচনী বিধি জারি থাকবে। যার জেরে মেলার ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হতে পারে।

Advertisement

তাই মেলা পিছিয়ে দেওয়ার আরজি জানিয়েছিল গিল্ড। নবান্নে চিঠিও দিয়েছিল তারা। ১২ ফেব্রুয়ারির পর একাধিক দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি শুরু হবে মেলা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ