দেশ 

Punjab Election 2022: মুখ্যমন্ত্রীর আবেদন সাড়া দিয়ে পাঞ্জাবে ভোট হবে ২০ ফেব্রুয়ারি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: ১৬ই ফেব্রুয়ারি দলিতদের শিখ ধর্মগুরু রবি দাস এর জন্ম জয়ন্তী উপলক্ষে বেনারসি যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য কমপক্ষে ছয় দিন ভোট পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)। মুখ্যমন্ত্রী সেই অনুরোধ মান্যতা দিয়ে আজ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হবে আগামী কুড়ি ফেব্রুয়ারি।

গত ৮ জানুয়ারি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব (Punjab), মণিপুর এবং গোয়ার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছিলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি এক দফায় ভোটগ্রহণ হবে পাঞ্জাবের ১১৭টি আসনে। সেসময় ভোটের দিনক্ষণ নিয়ে আপত্তি জানায়নি কংগ্রেস। বরং, মুখ্যমন্ত্রী নিজে কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু শনিবার হঠাৎ অবস্থান বদলে ভোট পিছোনোর দাবি তোলেন তিনি। পরে একই দাবি জানায় বিজেপিও।

Advertisement

আসলে আগামী ১৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের দলিত শিখদের ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকেই বেনারসে তীর্থ করতে যাবেন প্রায় ২০ লক্ষ দলিত শিখ। ১৪ ফেব্রুয়ারি ভোট হলে এই ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন। নির্বাচন কমিশনের কাছে তাঁর অনুরোধ ছিল, ভোটের দিন অন্তত ৬ দিন পিছিয়ে দেওয়া হোক, যাতে এই ২০ লক্ষ ভোটার বেনারস থেকে ফিরে এসেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। একই আরজি জানিয়েছিল বিজেপিও। তার পরই সোমবার ভোটের নতুন দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।

আসলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজেও এই দলিত শিখ সম্প্রদায়ের নেতা। আগামী নির্বাচন জিতে পাঞ্জাবে কংগ্রেসকে (Congress) ফের ক্ষমতায় আসতে হলে রাজ্যের ৩২ শতাংশ দলিত ভোটারকে সংগঠিত করা জরুরি।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ