দেশ 

Maharashtra Crisis: মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে চলে গেলেন উদ্ধব ঠাকরে, উদ্ধবের বদলে একনাথ কি মুখ্যমন্ত্রী? সরকার বাঁচাতে তৎপর শারদ পাওয়ার

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আজ সরকারি বাসভবন বর্ষা ছেড়ে পৈত্রিক বাড়ি মাতশ্রীতে চলে গেছেন। যদিও সরকারি বাসভবন ত্যাগ করার আগেই তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে ১০ মিনিটের ভাষণ দিয়েছেন। যে ভাষণ সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে উদ্ধব ঠাকরে দাবি করেন, শিবসেনার কোন সৈনিক যদি সরাসরি এসে তাকে বলেন মুখ্যমন্ত্রী হিসাবে তাকে মেনে নেবে না তাহলে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। একইসঙ্গে শিবসেনার বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন সুরাট কিংবা গুয়াহাটিতে গিয়ে লাভ নেই বরং শিবসেনার যে কোন বিধায়ক তার সামনে দাঁড়িয়ে অনাস্থা প্রকাশ করলেই তিনি পদত্যাগ করবেন।…

আরও পড়ুন
দেশ 

Maharashtra: শিবসেনার বিদ্রোহী নেতা সহ বিধায়কদের অসমে নিয়ে যাওয়া হল, আলোচনার পথ বন্ধ, উদ্ধব ঠাকরে সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা ?

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে অসমে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। আজ গভীর রাতে সুরাট থেকে একনাথ শিন্ডে সহ তাঁর ঘনিষ্ঠ বিধায়কদের অসমের রাজধানী গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন বিদ্রোহী শিবির থেকে দাবি করা হচ্ছে তাদের সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এমনকি শিবসেনার এক-তৃতীয়াংশ বিধায়ক তাদের সঙ্গে আছে বলেও দাবি করেছেন বিদ্রোহী নেতা একনাথ। যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এখনো দাবি করে চলেছেন তাঁর সরকার নিরাপদে আছে। তবে অসমে চলে যাওয়ার পরে আলোচনা যে ভেস্তে গেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এখন দেখার…

আরও পড়ুন