কলকাতা 

KMC : কলকাতা পুরসভার আর্থিক দুর্নীতি! নিয়ম ভেঙে হেরিটেজ ভবন নির্মাণের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট,২০ জুনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ

বাংলার জনরব ডেস্ক : ত্রিপুরা ভবন এর মত হেরিটেজ বিল্ডিং ভাঙ্গার কলকাতা পুরসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনাটি ঘটেছিলো ২০১৮ সালে। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্‌হা এই নির্দেশ দেন। ঘটনাচক্রে, সেই সময় কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। পাশাপাশি কলকাতা পুরসভাকে ২২ কোটি টাকা জমা রাখারও নির্দেশ দিয়েছে আদালত। ২০ জুনের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। বালিগঞ্জ হেরিটেজ জোনে বেআইনি নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্‌হা। কী ভাবে পুরসভা ও হেরিটেজ কনসার্ভেশন কমিটি নির্মাণের অনুমতি দিল, তা তদন্ত করে সিবিআইকে ২০ জুনের…

আরও পড়ুন
কলকাতা 

Paresh Chandra Adhikary: ‘’কাউকে কোনও জামাই আদর করা হবে না’’ মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সিবিআই দপ্তরে হাজিরা না দেওয়ায় কড়া মন্তব্য বিচারপতির

বাংলার জনরব ডেস্ক : পরপর আদালত অবমাননা। গত পরশু দিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ওই দিন রাত আটটার মধ্যে সিবিআই দপ্তর এর হাজিরা দিতে হবে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ওই দিন রাতে সিবিআই দপ্তরে যাননি। এমনকি গতকাল তিনি বর্ধমান থেকে আবার কোচবিহার ফিরে গেছেন। একজন মন্ত্রী হয়ে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলেছেন। এই অবস্থায় আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সিবিআই দপ্তরে হাজিরা দেন নি এই তথ্য…

আরও পড়ুন
কলকাতা 

Paresh Chandra Adhikary: আদালতের নির্দেশ অমান্য! সিবিআই দপ্তরে এলেন না শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, মন্ত্রীকে নোটিস পাঠানোর নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলার জনরব ডেস্ক : সিবিআই এর দপ্তরে হাজিরা দেননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। এক কথায় তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ পরেশকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত হাজির হননি তিনি। পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির ভাবনাচিন্তা চলছে বলে আগেই জানা গিয়েছিল। পরেশের মেয়ে অঙ্কিতা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাননি বলে অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি যোগ্য প্রার্থীকে ডিঙিয়ে চাকরি পেয়েছেন। মঙ্গলবার…

আরও পড়ুন
কলকাতা 

SSC : এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে তিন ঘণ্টা ধরে জেরা করল সিবিআই

বাংলার জনরব ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। বহু চেষ্টা করেও সিবিআই জেরার মুখ থেকে যখন কোনভাবেই বাঁচানো গেল না পার্থ চট্টোপাধ্যায়কে তখন তিনি হাইকোর্টের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই সিবিআইয়ের কলকাতার সদর দপ্তর নিজাম প্যালেসে পৌঁছে যান। এরপর সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত একটানা সাড়ে তিন ঘণ্টা এসএসসির নিয়োগ দুর্নীতি ইস্যুতে জেরা করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। রাত সাড়ে ন’টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরোন তিনি। যদিও জেরা শেষে বেরোনোর পর সাংবাদিকদের…

আরও পড়ুন
কলকাতা 

SSC: এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, সিঙ্গল বেঞ্চের রায়ে কোন ভুল নেই জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য এসএসসির মাধ্যমে নিয়োগকৃত গ্রুপ সি গ্রুপ-ডি এবং নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলা সহ এই ধরনের সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের সেই রায় মধ্যে কোনো ভুল নেই বলে আজ ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে বলে সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও ভুল নেই। এমনকি, বিতর্কিত ভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ করা…

আরও পড়ুন
কলকাতা 

SSC : এসএসসি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার রাত ৮টায় তাঁকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে আদালত অনুরোধ করেছে, মন্ত্রী পরেশকে যেন তাঁর পদ থেকে সরানো হয়। নবম-দশমের পর এ বার একাদশ-দ্বাদশেও এ বার শিক্ষক নিয়োগে সিবিআইয়ের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতাকে বেআইনি ভাবে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। কলকাতা হাই কোর্টে এমনটাই দাবি করেন এক মামলাকারী। মেধাতালিকায় নাম না থাকা…

আরও পড়ুন
দেশ 

CBI: প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমের একাধিক বাড়িতে সিবিআই হানা

বাংলার জনরব ডেস্ক : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার চিদম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় সিবিআই। সূত্রের খবর, চিদম্বরম-পুত্র কার্তির বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত নতুন মামলা দায়ের হয়েছে। তার প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান। সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বই, চেন্নাই, ওড়িশা, পঞ্জাব এবং কর্ণাটকের মোট ন’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। আবার আর একটি সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পঞ্জাবে একটি প্রকল্পে…

আরও পড়ুন
জেলা 

Hanskhali Gangrape: হাঁসখালি কাণ্ডে ‘ধর্ষকের’ বাবা, তৃণমূল নেতা সমরেন্দু এবার সিবিআইয়ের জালে

বাংলার জনরব ডেস্ক : হাঁসখালি ধর্ষণ ও হত্যাকাণ্ডের ব্রজগোপাল গয়ালির বাবা স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দু গয়ালিকে গ্রেফতার করল সিবিআই। আজ মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। সমরেন্দু গ্রেফতার হওয়ায় হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের অনেক তথ্যই সামনে চলে আসবে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে তাঁকে জালে পুরেছেন সিবিআই আধিকারিকরা। তাঁকে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মঙ্গলবারই তাঁকে আদালতে তোলা হতে পারে। মঙ্গলবার সকালে সমরেন্দু ওরফে সমরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র আধিকারিকরা। তলব করা হয় ব্রজগোপালের মাকেও। ঘটনার পর…

আরও পড়ুন
জেলা 

Hanskhali Rape Case : হাঁসখালি গণধর্ষণকাণ্ডে নয়া মোড় অভিযুক্তের বাড়ির পেছন থেকে মিলল মোবাইল এবং মেঝে থেকে বীর্য রক্তের নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম, ডিএনএ পরীক্ষা করলেই অভিযুক্তরা ধরা পড়ে যাবে বলছে গোয়েন্দারা

বাংলার জনরব ডেস্ক : হাঁসখালি গণধর্ষণকাণ্ডে তিন দিন ধরে পুলিশ অভিযোগ পাওয়ার পরেও তদন্ত তেমন ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি। তৃণমূল নেতা ব্রজ গয়ালীকে শুধুমাত্র গ্রেপ্তার করেছিল হাঁসখালি থানার পুলিশ তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার পাওয়ার পরেই মামলার টার্নিং পয়েন্ট অনেকটাই ঘুরে গেছে। আজ সকালেই অভিযুক্ত বাড়ির পেছন থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন এবং মেঝে থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বীর্য ও রক্তের।ধৃতের ডিএনএ নমুনা পরীক্ষায় তা মেলে কি না দেখা হবে। অন্য দিকে, বীর্যের নমুনাও গুরত্বপূর্ণ প্রমাণ বলে জানাচ্ছেন তদন্তকারীরা। অন্য দিকে, ‘ফিঙ্গার প্রিন্ট’ বিশেষজ্ঞরা সংগ্রহ করছেন…

আরও পড়ুন
জেলা 

Rampurhat Violence: বগটুই গ্রামে বাড়িতে আগুন ধরাতে টোটোয় করে আনা হয়েছিল পেট্রল? সিবিআইয়ের জালে সেই টোটোচালক রিটন শেখ

বিশেষ প্রতিনিধি : বগটুই গ্রামে নয় জন মহিলাকে পুড়িয়ে মারার ঘটনায় পার্শ্ববর্তী পেট্রোল পাম্প থেকে পেট্রোল এনে আগুন ধরানো হয়েছিল বলে সিবিআইয়ের ধারণা। আর আগুন ধরানোর  ঘটনায় জড়িত সন্দেহে এক টোটোচালককে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতকে বৃহস্পতিবার রামপুরহাট আদালতে তোলা হয়েছিল। তাকে তিন দিনের জন্য সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতের নাম রিটন শেখ। তার বাড়ি বগটুইয়ের পশ্চিমপাড়া এলাকায়। রিটন পেশায় এক জন টোটোচালক। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২১ মার্চ তৃণমূল নেতা ভাদু শেখ খুনের রাতে রিটনই টোটো করে পাম্প থেকে পেট্রল নিয়ে এসেছিল। রামপুরহাটের মনসুবা মোড়ের একটি পেট্রল পাম্প…

আরও পড়ুন