দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা প্রযোজক স্বামীর, নেপথ্যে রহস্য কি ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : পরকীয়া সম্পর্ক জানতে পেরে যাওয়ার কারণে স্বামী স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এই অভিযোগে গ্রেফতার হলেন মুম্বাইয়ের বিশিষ্ট প্রযোজক কমল কিশোর মিশ্র। তিনি পেশায় চলচ্চিত্র প্রযোজক। সূত্রের খবর মুম্বাইয়ের এক গাড়ি পার্কিং জোনে গাড়ির ভেতরে বসেই অন্য এক মহিলার সঙ্গে খোশগল্পে মেতে ছিলেন প্রযোজ ক কমল কিশোর মিশ্র। সেই সময় সেই স্থানে তার স্ত্রী এসে পৌঁছে যাওয়ায় বাগবিতণ্ডা শুরু হয় তখন স্বামী জোরে গাড়ি চালিয়ে স্ত্রীকে পিষে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে ১৯ শে অক্টোবর কিন্তু সম্প্রতি ওই ঘটনার পুরো সিসিটিভি…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতায় শুরু হচ্ছে “৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব”

বিশেষ প্রতিনিধি : আগামী ২৯ অক্টোবর-০২ নভেম্বর ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতায় “৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব” অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর বিকেল ৪টায় রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, এমপি। সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং পর্যটন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জনাব গৌতম ঘোষ উপস্থিত থাকবেন। ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আমাদের ছেড়ে চিরঘুমের দেশে বিশিষ্ট কবি ও সাহিত্যিক নাসিম এ আলম

বিশেষ প্রতিনিধি: নব্বইয়ের দশকে দুই বাংলায় শক্তিশালী উদীয়মান কবি হিসাবে যে কয়েকজন আত্মপ্রকাশ করেছিলেন তাঁদের মধ্যে নাসিম এ আলম অন্যতম। দেশ সহ দুই বাংলার অসংখ্য প্রথম সারির সাহিত্য পত্রিকায় তাঁর কবিতা নিয়মিত ছাপা হয়েছে। তাঁর আর একটি পরিচয় তিনি বিশিষ্ট সাহিত্যিক, স্বদেশী আন্দোলনের সমর্থক,পশ্চিমবঙ্গ মুসলিম অনুসন্ধান সমিতির প্রতিষ্ঠাতা ও কাজী নজরুল ইসলামের স্নেহধন্য এম আব্দুর রহমানের নাতি(মেয়ে ফাতেমা খাতুনের পুত্র )। তবে এই পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি নিজ গুনে সাহিত্য সমাজের স্থান করে নিয়েছিলেন। জন্ম ১৯৬৬ সালের ১জুলাই বীরভূম জেলার কীর্ণাহার থানার নিমড়া গ্রামে।পিতা -নুরুল আবসার । ছোট থেকেই বাংলা…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আব্দুল মান্নানের ষোলোটি গল্প খাঁটি বাঙালির বাঙালিয়ানার ষোলো কলায় পূর্ণ: ড. সুরঞ্জন মিদ্দে

সংবাদদাতা বাংলার জনরব: গল্পকার সেখ আব্দুল মান্নানের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সময়ের সংলাপ’ এর ষোলোটি গল্প খাঁটি বাঙালির বাঙালিয়ানার ষোলো কলায় পূর্ণ। কথাগুলি গত ২৩ অক্টোবর ২২ সন্ধ্যায় নিউজ পোর্টাল ‘বাংলার জনরব’ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে বলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে। তিনি আরও বলেন মান্নানের গল্পে কঠোর বাস্তবতার ছবি আছে। মান্নানের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সময়ের সংলাপ’ এর গল্পগুলি একুশ শতকের তৃতীয় দশকে বাংলা ছোটগল্পের এক নতুন সংযোজন। প্রতিটি গল্পই অকৃত্রিম, আন্তরিকতা, অর্থনীতি ও মনস্তাত্ত্বিকতায় পরিপূর্ণ। দু হাজার বাইশ সালে মান্নানের গল্পগুলি বাংলা ছোটগল্পে…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ শুটিং চলাকালীন সময়ে ধাতব বস্তু আঘাতে জখম হয়েছেন অমিতাভ বচ্চন, আপাতত সুস্থ , বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

বাংলার জনরব ডেস্ক :  অমিতাভ বচ্চন গুরুতর আহত হয়েছেন । শুটিং চলাকালীন সময়ে একটি ধাতব বস্তু পায়ের উপর পড়ে যায় এতেই জখম হয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন । তাঁর বাঁ পায়ে আঘাত লেগেছে। ধাতব বস্তু পড়ে পায়ের শিরা কেটে যায় শাহেনশাহের। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর সেলাই করানো হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিগ বিকে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং করার সময় একটা ধাতব বস্তু পড়ে। তার জেরে বাঁ পায়ে চোট পেয়েছেন অভিনেতা। ব্লগে মেগাস্টার লিখেছেন, বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গিয়েছে। গলগল করে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘ধনেখালির কলম’পত্রিকার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান

সংবাদদাতা,ধনিয়াখালি,বাংলার জনরব:‘ধনেখালির কলম’পত্রিকার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হয়ে গেল আজ অমিয়া বন্দোপাধ্যায় এর বাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িজন কবি সাহিত্যিক। কবিরা নিজেদের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন। এরপর সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সম্পাদক অমিয়া বন্দোপাধ্যায় কে প্রকাশিত পত্রিকা ‘ধনেখালির কলমে’র প্রথম সংখ্যা নিয়ে কিছু বলবার অনুরোধ রাখলেন। সম্পাদক কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ করলেন। আলোচনার মাধ্যমে আগামীতে সেসব ভুল ঠিক করে নেওয়া হবে সিদ্ধান্ত হল। আলোচনায় যাঁরা অংশগ্রহণ করেছেন -সহ সভাপতি স্বপন হালদার, অধ্যাপক দীনবন্ধু কুণ্ডু, তরুন কুণ্ডু সৌরভ আষ এবং সহ সম্পাদক জারিফুল হক। স্বরচিত কবিতা পাঠ করলেন কবি বন্দনা…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ প্রকাশ

নিজস্ব সংবাদদাতা: তিলাবনী পাহাড় বাঁচানোর আন্দোলন থেকে শুরু করে পৃথিবীর সর্ববৃহৎ চড়ুই হত্যাকাণ্ড, কিংবা কঙ্কনা বাঁওর, চূর্ণী, মাথাভাঙ্গা, মরা তোর্ষা, জলঙ্গী নদীর জীববৈচিত্র্য— সবকিছু যেন এক জায়গায়। সাম্প্রতিককালে বাংলা ভাষায় প্রকাশিত পরিবেশ পত্রিকাগুলির মধ্যে ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ একটি পরিচিত নাম। বিজ্ঞান, পরিবেশ নিয়ে দেশব্যাপী তথা পৃথিবীরব্যাপী যে সকল কর্মসূচিগুলি হচ্ছে সেগুলির হদিস মিলছে ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’র পাতায়। বাংলার পরিবেশ সংগঠনগুলির কাজকর্মও নজর কাড়ছে। এই পত্রিকার প্রকাশিতব্য নতুন সংখ্যা ঘিরে ইতিমধ্যে উৎসাহ তৈরি হয়েছে। পত্রিকার সম্পাদক দীপাঞ্জন দে জানাচ্ছেন, “আমাদের পত্রিকার এই সংখ্যাটি আগের সংখ্যাগুলির মতোই যত্ন নিয়ে করা হয়েছে। এই…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা: কাসিদা / আরেফা গোলদার

কাসিদা আরেফা গোলদার তোমাকে এঁকেছি দেখো আমি কবিতার ছত্রে ছত্রে হাসিটা তোমার মলাটবন্দি প্রতিটি পত্রে পত্রে।   যে সকালে তুমি আমি থাকবনা আর কেউ চিরন্তনে থাকবে শুধু ভালোবাসার ঢেউ। হয়তো কোনো কিশোরী সেদিন আমার কবিতা পড়বে মুক্তোঝরা হাসিটা তোমার ঝরঝর করে ঝরবে।   মুচকি হেসে প্রেমিক কোনো মলাট খুলে দেখবে তোমার আমার কাসিদায় আশ্রয় করে বাঁচবে।   ✍️আরেফা গোলদার

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রমথ চৌধুরীর বাড়ির ভগ্নপ্রায় অবস্থা

দীপাঞ্জন দে: বাংলা সাহিত্যে চলিত ভাষার ব্যবহারকে জনপ্রিয় করে তুলে যিনি এক প্রকার বিপ্লব ঘটিয়েছিলেন, সেই প্রমথ চৌধুরীদের বাড়ি আজ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। চৌধুরী পরিবারের এই বাড়িটি নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে রয়েছে, সেখানে ডন বক্স রোডের ধারে সকলের অনাদরে জরাজীর্ণ অবস্থায় বাড়িটি দাঁড়িয়ে রয়েছে। সামনে আছে একটি বড় মাঠ। জায়গাটি এখন বৈশাখী ক্লাবের মাঠ নামেই বেশি পরিচিত, পুরনো মানুষেরা যদিও এটিকে এখনো রানিকুঠির মাঠই বলেন। এখন রানিকুঠির সকল গরিমা ম্লান হলেও, বাংলা সাহিত্যের প্রথিতযশা কারিগরেরা এক সময় কৃষ্ণনগরে চৌধুরীদের এই বাড়িতে নিয়মকরে আসতেন। দ্বিজেন্দ্রলাল রায় থেকে শুরু করে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রাখি বন্ধন ও বিজয়া সম্মিলনী এবং কাব্য গ্রন্থ ‘মেঘ বৃষ্টির শুভ দৃষ্টি’ র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি : বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ও সাঁঝের প্রদীপ পত্রিকার যৌথ উদ্যোগে ১৬ অক্টোবর, ২০২২ সিঙ্গুর সুকান্ত ভবনে অনুষ্ঠিত হয় রাখি বন্ধন ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠান । অনুষ্ঠানটির সভাপতি করেন বিশিষ্ট লেখিকা ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিথী বন্দ্যোপাধ্যায় । মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও নাট্যকার জগন্নাথ বন্দ্যোপাধ্যায় ও আকাশবাণী প্রোডাকশনের অন্যতম ব্যক্তিত্ব তুহিন চ্যাটার্জী এছাড়াও উপস্থিত ছিলেন আবৃত্তি কার অরুনিম পাল , কবি বন্দনা মালিক , কবি শশাঙ্ক অধিকারী , কবি অভিরূপ বন্দ্যোপাধ্যায় (দ্রাঘিমা পত্রিকার সম্পাদক ) , কবি মৃন্ময় কান্তি সূর, সাংবাদিক অনন্ত সাঁতরা, তারাপদ ধল…

আরও পড়ুন