বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : হিজাব / আরেফা গোলদার

শেয়ার করুন

হিজাব

✍️আরেফা গোলদার

__________________

 

হিজাব তো একটুকরো কাপড় মাত্র….

তোমার এত গাত্রদাহ কেনো?

হিজাব কোনো প্রজ্জলিত শিখা ,সতীদাহ নয় ! যা জ্বালিয়ে দিতে পারে অপরের অস্তিত্ব….

তবে তোমার এত আস্ফালন কেনো?

তুমি ধার্মিক,যুক্তিবাদী,নীতিবাগীশ ,

হিজাব তোমার গতিপথের বাধা নয়!

তবে তোমার এত আক্রোশ কেনো?

হিজাব আমার চয়েস,

আমারই চয়েস.…

তোমার এত উন্নসিকতা কেনো?

হিজাব আমার সাংবিধানিক মৌলিক অধিকার।

তোমার এত অনধিকার চর্চা কেনো?

এত…. এত…এত…শোরগোল কেনো ?

আমিতো আমার মত….

নামাও তর্জনী….

তুমিও তোমার মতো থাকো…!

ইতিহাসে “মুলাক্করম” এক অভিশপ্ত অধ্যায়।

কানাগলিতে দাঁড়িয়ে” নাঙ্গেলি” আলোকবর্তিকা হতে জানে…….

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ