বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

পদ্মাপারের মানুষও হাজির দিঘায় ইলিশ বাঁচাতে

শেয়ার করুন

স্মৃতি সামন্ত, নিউ দিঘা : বাঙালির রসনার প্রিয় ইলিশ কি আগামী দিনে নিশ্চিহ্ন হতে চলেছে ?

খোকা ইলিশ বাঁচাতে এপার বাংলা ওপার বাংলা একাকার পূর্ব মেদিনীপুরের নিউ দিঘা সমুদ্র সৈকতে।দাবি উঠল বাংলাদেশের মত আমাদের বাঁচাতে হবে খোকা ইলিশ কে।নাহলে আগামী প্রজন্মের ছেলে মেয়েরা ইলিশ কে দেখবে জাদুঘরে ছবি।

বাংলাদেশ থেকে আগত প্ৰতিনিধিরা জানান শেখ হাসিনা সরকার কড়া পদক্ষেপ নেওয়ায় জেলে রা ডিম ফোটার সময় ইলিশ ধরে না।সরকার কয়েক মাস বিনা পয়সায় রেশনের ব্যবস্থা রাখে।অথচ ইন্ডিয়া কেন পারছে না ?

কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার সম্পাদক সাকিল আহমেদের উদ্যোগে এবং ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের সহায়তায় নিউ দিঘা সমুদ্র সৈকতে এক পদযাত্রায় হাঁটেন দুদেশের লেখক শিল্পী ও বুদ্ধিজীবীরা।

সম্প্রতি উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট প্রযোজক ও চিত্র পরিচালক দিগ্বিজয় চৌধুরী।অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বর্ষীয়ান কবি অরুণ কুমার চক্রবর্তী।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নীলাচল চট্টরাজ, কবি সাবিনা সৈয়দ, প্রবীর বন্দ্যোপাধ্যায়,আবু রাইহান, রক্তকরবীর নন্দিনী লাহা,বাংলাদেশের কবি হুমায়ুন মুস্তাফা হিমু সহ শতাধিক সুধীজন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ