কলকাতা 

পুলিশ পরিচয় দিয়ে ব্যাগ তল্লাশির নামে তেত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলকাতা পুলিশের দুই কনস্টেবলের বিরুদ্ধে গ্রেফতার ৪

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশের ২ কনস্টেবল এবং এক সিভিক ভলেন্টিয়ার দুই যুবকের কাছ থেকে জোর করে ৩৩ লক্ষ ত্রিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে একবালপুর থানার বিরুদ্ধে। ওই দুই যুবক একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তারা। ৩৩ লক্ষ ত্রিশ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন পথে দুই কনস্টেবল পথে তাদের আটকান এবং জোর করে ব্যাগের তল্লাশি করে।

ওই পুলিশকর্মীরা নিজেদেরকে একবালপুর থানার পুলিশ বলে দাবি করেন। অভিযোগ তল্লাশির নামে ওই দুই যুবককে হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আরো দুজন হাজির হয় এবং  ব্যাগ তল্লাশির নাম করে জোর করে তা ছিনিয়ে নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ পরে তাদেরকে একবালপুর থানায় নিয়ে যাওয়া হয়। আর সেখানে গিয়ে বিষয়টি সকলের নজরে পড়ে যায়।

এরপর মোহাম্মদ আরবাজ নামে দুই যুবকের একজন যারা বেসরকারি সংস্থায় কর্মরত এবং টাকা জমা দিতে যাচ্ছিলেন ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ করেন একবালপুর থানায়। এর পরিপ্রেক্ষিতে দুইজন কনস্টেবল সহ মোট চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।

অভিযোগকারী জানিয়েছেন, তাঁরা এতই ঘাবড়ে গিয়েছিলেন যে, প্রথমে থানায় কিছুই বলতে পারেননি। পরে তাঁদের সংস্থার প্রধান থানায় আসেন। সংস্থার কাজের টাকাই ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন যুবক। পুলিশ খতিয়ে দেখলে থানার দুই কনস্টেবলের কীর্তি ফাঁস হয়।

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই কনস্টেবল প্রভাত বেরা এবং স্বপন কুমার বিশ্বাসকে। এ ছাড়া, সিভিক ভলান্টিয়ার টোটন এবং এসকে চাঁদ নামের এক ব্যক্তিকেও ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ