স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা প্রযোজক স্বামীর, নেপথ্যে রহস্য কি ? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : পরকীয়া সম্পর্ক জানতে পেরে যাওয়ার কারণে স্বামী স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এই অভিযোগে গ্রেফতার হলেন মুম্বাইয়ের বিশিষ্ট প্রযোজক কমল কিশোর মিশ্র। তিনি পেশায় চলচ্চিত্র প্রযোজক। সূত্রের খবর মুম্বাইয়ের এক গাড়ি পার্কিং জোনে গাড়ির ভেতরে বসেই অন্য এক মহিলার সঙ্গে খোশগল্পে মেতে ছিলেন প্রযোজ ক কমল কিশোর মিশ্র। সেই সময় সেই স্থানে তার স্ত্রী এসে পৌঁছে যাওয়ায় বাগবিতণ্ডা শুরু হয় তখন স্বামী জোরে গাড়ি চালিয়ে স্ত্রীকে পিষে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে ১৯ শে অক্টোবর কিন্তু সম্প্রতি ওই ঘটনার পুরো সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে।
ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গাড়ি পার্কিংয়ের জায়গায় একটি গাড়িতে বসে অন্য মহিলার সঙ্গে গল্প করছেন কমলকিশোর। সেই সময় স্বামীকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছন তাঁর স্ত্রী। অভিযুক্ত কমলকিশোর এবং গাড়ির ভিতরে বসে থাকা অন্য মহিলাকে গাড়ি থেকে নেমে আসার জন্য গাড়ির দরজা ধরে টানাটানিও শুরু করেন। বাগ্বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন কমলকিশোর এবং তাঁর স্ত্রী। এক পরই স্ত্রীকে গাড়ি চালিয়ে ধাক্কা মেরে সামনে ফেলেন কমলকিশোর। স্ত্রী মাটিতে পড়ে যাওয়ার পর গাড়ি চালিয়ে তাঁকে পিষে ফেলার চেষ্টা করেন বলেও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
মাটিতে পড়ে গিয়ে অভিযুক্তের স্ত্রী হাত-পা-মাথায় চোট পান বলে পুলিশ জানিয়েছে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ কমলকিশোরের বিরুদ্ধে মামলা রুজু করেছে। প্রসঙ্গত, কমলকিশোর ‘দেহাতি ডিস্কো’ নামক একটি ছবি প্রযোজনা করেছেন।

