জেলা 

বিশ্ব শান্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বারাসাত, :  বুধবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের খড়িবাড়ি আন্দুলিয়া গ্রামের বাসিন্দা অহিদ মোল্লার বাসভবনে মিলাদুন্নবী উপলক্ষে মহতী জলসা অনুষ্ঠিত হয়। জলসায় উপস্থিত থেকে বিশ্বনবীর বানী ও মানবকল্যাণে কর্মসূচি তুলে ধরে বর্তমান প্রজন্মকে মেনে চলার আহ্বান করেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব ইমরান উদ্দিন সিদ্দিকী আল কুরাইশী সাহেব।

রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ সাহেব বলেন, বিশ্ব শান্তির বার্তা বাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাজ ও কথা আমাদের সকলের কাছে শিক্ষনীয়। তাঁর জনকল্যাণমূলক কর্মসূচি তৎকালীন সময়ে আরব দেশে অরাজকতা দূর করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে তার বানী।

উক্ত জুলুসে সভাপতিত্ব করেন মুফতি মাসুম বাখতেয়ারী, ছিলেন মসজিদ কমিটির সম্পাদক হাজী ইন্নাস আলি, পীরজাদা হাফেজ মোস্তাক আহমেদ, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি সহ অন্যান্য বিশিষ্টজনেরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ