দেশ 

কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলে মন্তব্য বিজেপির মন্ত্রীর! সমালোচনায় জাতীয় মহিলা কমিশন

বাংলার জনরব ডেস্ক : ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনার অন্যতম মুখ সেই কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তাঁর সেই ‘সন্ত্রাসবাদীদের বোন’ মন্তব্যের তীব্র সমালোচনা করল জাতীয় মহিলা কমিশন। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর অবশ্য কারও নাম করেননি। কিন্তু এক্স হ্যান্ডলের পোস্টে তাঁর প্রতিক্রিয়া দেখে অনেকেই মনে করছেন, তা মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতেই লেখা। রহাটকর এক্স হ্যান্ডলের পোস্টে লিখেছেন, ‘‘এটা অত্যন্তই দুর্ভাগ্যজনক যে, কিছু দায়িত্বশীল ব্যক্তি নারীদের প্রতি এমন অবমাননাকর মন্তব্য করে যাচ্ছেন। এটি শুধু নারীদের মর্যাদাকেই আঘাত করে না, দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা…

আরও পড়ুন
দেশ 

বাণিজ্য বন্ধের হুমকিতে সংঘর্ষ বিরতি! ট্রাম্পের বক্তব্য নিয়ে মোদি সরকারের কাছে ব্যাখ্যা চাইলো কংগ্রেস

বিশেষ প্রতিবেদন : গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়ে পাকিস্তান ও ভারতকে সংঘর্ষ বিরতি করতে বাধ্য করেছিলেন তিনি। এই কথা বলার পর চরম অস্বস্তিতে পড়ে যান ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এ নিয়ে কোন মন্তব্য করেননি তবে এর পরে প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে মোদির কাছ থেকে। কিন্তু ট্রাম্প যেভাবে সংঘর্ষ বিরতিতে চাপ দিতে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারির…

আরও পড়ুন
দেশ 

ঘটনার ২১ দিন পর পহেলগামের ঘাতক জঙ্গিদের ছবি দিয়ে পোস্টার কাশ্মীরে, হদিশ দিতে পারলেই ২০ লক্ষ টাকা পুরস্কার

বিশেষ প্রতিনিধি : জম্মু-কাশ্মীরের পহেলগামে (Jammu Kashmir Pahalgam Attack) যে জঙ্গিরা হামলা করেছিল ২১ দিন অতিবাহিত হলেও তাদের খোঁজ এখনও মেলেনি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান করেছে ঠিকই, কিন্তু পহেলগামের সন্ত্রাসবাদীরা এখন কোথায়, সে নিয়ে সরকার বা সেনার (Indian Army) তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। এবার সেই জঙ্গিদের ধরতে এলাকায় এলাকায় পোস্টার দিল জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police)। তিন জঙ্গির ছবি প্রকাশ করে পোস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি জঙ্গিদের মাথার দাম রাখা হয়েছে ২০ লক্ষ টাকা। যাদের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে তারা পহেলগাম কাণ্ডে জড়িত বলেই নিশ্চিত পুলিশ।…

আরও পড়ুন
দেশ 

সংঘর্ষ বিরতির পর ডিজিএম ও পর্যায়ে ভারত পাকিস্তানের বৈঠক কি কি কথা হলো?

বিশেষ প্রতিবেদন : যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতির শর্তমতো গতকাল ১২ই মে বিকেল পাঁচটায় ভারত ও পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনদের বা ডিজিএমওদের মধ্যে বৈঠক হয়। এই বৈঠকে বলা হয়েছে একটিও গুলি আর চলবে না। পাশাপাশি, সেই বৈঠকে উঠে এসেছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয়টিও। এমনই খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। যুদ্ধবিরতি ঘোষণার পর সোমবার প্রথম বার ডিজিএমও স্তরে বৈঠক হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে। দুপুর ১২টায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। দুই দেশের…

আরও পড়ুন
দেশ 

হায়দ্রাবাদের করাচি বেকারিতে হামলা গেরুয়া শিবিরের!

বাংলার জনরব ডেস্ক : দেশভাগের সময় ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন করাচি এই বাসিন্দা। ধর্মে সনাতনী হিন্দু। কিন্তু যেহেতু তিনি করাচির মানুষ ছিলেন তাই হায়দ্রাবাদ শহরে তিনি একটি বেকারি নির্মাণ করেছেন সেই বেকারি নাম দিয়েছিলেন করাচি বেকারি। করাচি যেহেতু পাকিস্তানের একটি শহরের নাম আর ওই বেকারির প্রতিষ্ঠাতা একসময় করাচির মানুষ ছিলেন তাই তিনি বেকারির নাম এইভাবে রেখে ছিলেন। এটাই যে এখন হিন্দুত্ববাদীদের নিশানায় আসবে তা হয়তো কল্পনাও করেননি ওই হিন্দু পরিবার। সমগ্র দেশ যখন ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে উত্তেজনার মধ্যে রয়েছে ঠিক সেই সময়ই দেখা গেল হায়দ্রাবাদের করাচি বেকারি তে কতিপয়…

আরও পড়ুন
দেশ 

সংঘর্ষ বিরতি কেন? অবিলম্বে সংসদ অধিবেশন ডেকে ব্যাখ্যা দিন প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

বিশেষ প্রতিনিধি : যুদ্ধকালীন পরিস্থিতির সময় সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে দেশের সমস্ত বিরোধী শিবির মোদি সরকারের পাশে ছিল। কিন্তু মোদি সরকার সংঘর্ষ বিরতি সিদ্ধান্ত নেওয়ার সময় কোন বিরোধী দলের নেতার সঙ্গে কথা বলেননি। এমনকি সর্বদলীয় বৈঠক পর্যন্ত ডাকেনি। অথচ প্রতিবেশী দেশ বিরোধী দেশ শত্রু দেশ পাকিস্তান প্রতিনিয়ত সংসদে দাঁড়িয়ে সে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকদিনের ঘটনাবলীর বিবরণ দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী সময় হয়নি, সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার। শুধু তাই নয়, সর্বদলীয় বৈঠক ছেড়ে তিনি বিহারে নির্বাচন প্রচারে গিয়েছিলেন। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরেই এবার বিরোধীরা নিজস্ব মূর্তিতে ফিরে এলো। রাহুল গান্ধী দেশের…

আরও পড়ুন
দেশ 

‘অপারেশন সিঁদুর’ চলছে, কোনরকম বিভ্রান্তিমূলক খবরে কর্ণপাত করবেন না বিবৃতি দিয়ে জানালো ভারতীয় সেনা

বিশেষ প্রতিবেদন : সংঘর্ষ বিরতি চলছে এরই মাঝে ভারতীয় সেনার পক্ষ থেকে ঘোষণা করা হলো অপারেশন সিঁদুর এখনো চলছে। তবে এই নিয়ে দেশবাসীকে কোনও রকম জল্পনা বা ‘ভুয়ো’ তথ্যে কান না দেওয়ার জন্য আবেদনও করেছে তারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। রবিবার ভারতীয় বায়ুসেনা জানাল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সেই জঙ্গিদমন অভিযান জারি রয়েছে। রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁত ভাবে, পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে…

আরও পড়ুন
দেশ 

ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণা করলো, আমেরিকার চাপে কি?

বাংলার জনরব ডেস্ক : রাশিয়ান ওয়েবসাইটের পক্ষ থেকে একটি সংবাদ প্রচার করা হয় যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের ইতি ঘটাতে নির্দেশ দিয়েছেন। দুপুর থেকেই এই খবর আমাদের কাছে আসতে থাকে কিন্তু তা বিশ্বাসযোগ্য মনে হয়নি ওই জন্য আমরা এটা প্রচারে আনতে চাইনি। কিন্তু দেখা গেল কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে দেশের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়ে দিলেন যে দুপক্ষের সঙ্গে কথার ভিত্তিতে আপাতত যুদ্ধ বিরতি হয়েছে। এই যুদ্ধ বিরতির শর্ত কি কেন যুদ্ধ বিরোধী কোন পথে সমাধান হলো সেসব কিছুই বেরিয়ে আসেনি। যা…

আরও পড়ুন
দেশ 

পাকিস্তানের হামলায় চলে গেলেন রাজৌরির জনপ্রিয় সরকারি আধিকারিক রাজকুমার থাপ্পা, জম্মু-কাশ্মীর জুড়ে শোক

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের হামলার ফলে মারা গেলেন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার বাসিন্দারা এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি গতকাল শুক্রবার একজন দায়িত্বশীল আধিকারিক হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ নাগরিকদের খোঁজ খবর নিয়েছেন। এই যুদ্ধের আবহে তারা কেমন আছেন কি করছেন কার কি সুবিধা অসুবিধা সবকিছুই খোঁজ নিয়েছেন গতকাল শুক্রবার। এরপর উপমুখ্যমন্ত্রী সঙ্গে এলাকার বিভিন্ন জায়গায় পরিদর্শনে যান সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। প্রশাসনিক নানা বিষয়ে আলাপ-আলোচনা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শনিবার সকালে পাকিস্তানের গোলার আঘাতে বাড়িতেই মৃত্যু হল এই আধিকারিকের। জম্মু-কাশ্মীর…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ভারত পাক সংঘাত ছেড়ে আলোচনার পথে? বিদেশ মন্ত্রীকে মার্কিন বিদেশ সচিবের ফোন ঘিরে জল্পনা! কী কথা হল দুজনের?

বাংলার জনরব ডেস্ক : পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। আজ শনিবার সকালে কথা হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে শুক্রবার রাতে এ কথা হয়েছে। মার্কিন বিদেশ দফতর ফোনালাপের কথা জানানোর পর জয়শঙ্করও সমাজমাধ্যমে এই সংক্রান্ত পোস্ট করেছেন। মার্কিন বিদেশ দফতর থেকে বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, মার্কো রুবিয়ো ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের উপায় খোঁজার উপর জোর দিয়েছেন তিনি। ভুল বোঝাবুঝি এড়াতে জোর দেওয়া হয়েছে প্রত্যক্ষ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার…

আরও পড়ুন