দেশ 

“বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে মিলে ভোটের আগে ভোট ডাকাতি শুরু করেছে”: তেজস্বী যাদব

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে কার্যত ডাকাতি শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার এমনই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে সরব হলেন আরজেডি বিধায়ক তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি নেতা-কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দুটি আলাদা এপিক নম্বর-সহ ভোটার কার্ড দেওয়া হচ্ছে। নিজের দাবির সপক্ষে সংবাদমাধ্যমের সামনে তথ্য প্রমাণ তুলে ধরেন তেজস্বী। বিশেষ নিবিড় সংশোধনী বা SIR নিয়ে বিতর্কের মাঝেই তেজস্বীর এই অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বুধবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, “বিজেপির অন্যতম বড় নেত্রী নির্মলা দেবী। যিনি মুজফফরপুরের মেয়র। এনার কাছে দুটি এপিক নম্বর-সহ দুটি…

আরও পড়ুন
দেশ 

রাখি পরিয়েছিলেন সকালে, রাতে তুতো দাদা ধর্ষণ করে খুন করলেন নাবালিকাকে!

রাখিপূর্ণিমায় তুতো বোন তাঁর হাতে রাখি বেঁধেছিলেন। ১৪ বছরের সেই নাবালিকাকেই ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার হলেন ৩৩ বছরের যুবক। শুধু তা-ই নয়, খুনের পর অপরাধ ঢাকতে কম চেষ্টা করেননি তুতো দাদা। দেখাতে চেয়েছিলেন, বোন আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরিয়ায়। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শনিবার সকালে কাকার বাড়িতে গিয়েছিলেন। রাখিপূর্ণিমা ছিল। তুতো দাদার হাতে রাখি পরান বোন। খাওয়াদাওয়া হয়। আনন্দ করে গোটা পরিবার। নিজের বাড়ি চলে যান ওই যুবক। পরের দিন সকালে ১৪ বছরের কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার করেন বাবা। কী থেকে…

আরও পড়ুন
দেশ 

ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানে, মৃত ১০, আহত ১২

বাংলার জনরব ডেস্ক :  ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায়।সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে রাজস্থানে খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে একটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন পুণ্যার্থীরা। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটির। সংঘর্ষের তীব্রতা এইটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলা-সহ ৭ শিশুর। ঘটনার পর প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখান থেকে বেশিরভাগ আহতকে রেফার করা হয়েছে জয়পুরে। অন্যদিকে, মৃতরা সকলে উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দা…

আরও পড়ুন
দেশ 

আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না : সুপ্রিম কোর্ট

আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই সায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, আধার কার্ড কেবলই পরিচয়পত্র। সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। কমিশন যে সিদ্ধান্ত নিয়ছে সেটাই সঠিক। বিহারের স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, “নির্বাচন কমিশনই ঠিক। আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন পড়ে।” ঘটনাচক্রে এই সুপ্রিম কোর্টই সম্প্রতি বিহারের নিবিড় সংশোধনে আধার কার্ড যোগ করার পরামর্শ…

আরও পড়ুন
দেশ 

‘হাই কোর্টের বিচারপতিদের উপরে আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই’! : সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একই অবস্থানে রয়েছেন। দেশের হাই কোর্টগুলি বা তার বিচারপতিদের উপরে সু্প্রিম কোর্টের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ উঠলে তাঁদের রক্ষা করা সুপ্রিম কোর্টের কর্তব্য। তেলঙ্গনার এক নেতা হাই কোর্টের এক বিচারপতির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করেছেন। তেলঙ্গানা হাই কোর্টের ওই বিচারপতির এজলাস থেকে মামলা সরিয়ে বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চে নিয়ে যাওয়ার আর্জিও জানিয়েছেন সুপ্রিম কোর্টে। এই মামলা প্রসঙ্গেই নিজের পর্যবেক্ষণের…

আরও পড়ুন
দেশ 

বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি,গ্রেফতার রাহুল,প্রিয়াঙ্কা অখিলেশ সহ বিরোধী সাংসদ

বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আরামবাগের সাংসদ মিতালি বাগ। এদিকে দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে -সহ ১০০-এর প্রভাবশালী সাংসদকে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) নামে ‘ভোটচুরি’র প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, তা অনুমান করে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো…

আরও পড়ুন
দেশ 

বিনা নোটিসে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে সুপ্রিম কোর্টকে জানালো নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : বিনা নোটিসে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন। কমিশনের হলফনামায় বলা হয়েছে, সে রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিস ধরানো হবে। সেখানে উল্লেখ থাকবে, কী কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে। হলফনামায় এ-ও বলা হয়েছে যে, সাধারণ ন্যায়বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন এবং নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে…

আরও পড়ুন
দেশ 

একই বাড়ির সদস্য ২৩০ জন! প্রায় ৩ লক্ষ ভোটারের বাড়ির নম্বর ০, ০০, ০০০ নজির বিহীন ভোটার তালিকা সংশোধন বিহারে! কমিশন নীরব কেন?

একই বাড়ির সদস্য ২৩০ জন। প্রায় ৩ লক্ষ ভোটারের বাড়ির নম্বর ০, ০০, ০০০। বিহারে নিবিড় সংশোধনের পর প্রকাশিত ভোটার তালিকাতেও বড়সড় গলদ। নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে, জামুই জেলার চৌডিহা পঞ্চায়েতের এক বুথের একটি ছোট্ট বাড়িতেই ২৩০ জন ভোটারের বাস! ওই এলাকার বাসিন্দারা বলছেন, তাঁরা এক বাড়িতে থাকেন না। প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি আছে। ঠিকানা আলাদা। বাড়ির নম্বরও আলাদা। তা সত্ত্বেও এই ধরনের ভুল হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য যে বুথ লেভেল অফিসারের আসার কথা ছিল, তিনি সরেজমিনে তদন্ত করেননি। ঘরে বসেই কাজ…

আরও পড়ুন
দেশ 

পাঁচ লাখের প্রতিশ্রুতি দিয়ে মাত্র ৫০০০ ক্ষতিপূরণ! বিজেপি শাসিত উত্তরাখন্ডে বিক্ষোভ চরমে!

বাংলার জনরব ডেস্ক : কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে কিন্তু গ্রামবাসীদের হাতে মাত্র ৫০০০ টাকার চেক দেওয়ায় বিক্ষোভ চরমে পৌঁছেছে।গ্রামবাসীরা এই টাকা নিতে অস্বীকার করেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, এই টাকায় কী হবে? গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকায় প্রশাসনের ব্যাখ্যা, এটি ‘তাৎক্ষণিক ক্ষতিপূরণ’। ক্ষয়ক্ষতির পরিমাণ পুরো খতিয়ে দেখে গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৫ অগস্ট উত্তরকাশীর হর্ষিল উপত্যকার ধরালী এবং হর্ষিল গ্রামে নেমে আসে ভয়ঙ্কর হড়পা বান। যার জেরে অনেকেই গৃহহীন হয়েছেন। অনেক ক্ষয়ক্ষতি…

আরও পড়ুন
দেশ 

দিল্লির এক হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১, আহত ১০

দিল্লির আনন্দ বিহারের একটি হাসপাতালে শনিবার দুপুরে ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষ। তাঁরাই হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেন। আগুনের খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। হুড়োহুড়ি পড়ে যায়। খবর দেওয়া দমকলে। হাসপাতালের কর্মী এবং স্থানীয়দের চেষ্টায় রোগীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, হাসপাতালের জানলার কাচ ভেঙে অনেক রোগীকে বাইরে বার করতে হয়েছে। দমকল সূত্রে খবর, শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দমকল জানিয়েছে,…

আরও পড়ুন