দেশ 

ফের রেল দুর্ঘটনা! ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের কাছে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের কাছে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দু’টি মালগাড়ি মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়েছে। বাতিল হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের চাণ্ডিল-টাটানগর শাখার বহু ট্রেন। তবে কারও হতাহতের খবর এখনও মেলেনি। শনিবার ভোর ৪টে নাগাদ ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলায় এই ঘটনা হয়েছে। রেল সূত্রের খবর, লোহাবোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল। শনিবার ভোরে আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হতেই সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। সে সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি। পুরুলিয়াগামী মালগাড়ির সঙ্গে সেই মালগাড়ি…

আরও পড়ুন
দেশ 

তৃণমূল সাংসদদের বুকে বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ নিয়ে আপত্তি রাজ্যসভায়! ফের ‘বাংলার অপমান’ নিয়ে সরব শাসকদল

সংসদের বাদল অধিবেশনের প্রত্যেক দিনই বাংলা ও বাঙালির অপমান নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূল সাংসদেরা। শুক্রবার তা নতুন মাত্রা পেল। সকালে মকরদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল। সাংসদদের বুকে ছিল বাঙালি মনীষীদের ছবি সংবলিত ব্যাজ। তার উপরে লেখা ‘জয় হিন্দ’ এবং নীচে লেখা ‘জয় বাংলা’। তৃণমূলের অভিযোগ, সেই ব্যাজ নিয়েই আপত্তি জানানো হয়েছে রাজ্যসভায়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অধ্যক্ষের চেয়ার থেকে বলা হয় প্ল্যাকার্ড, ব্যাজ দেখানো যাবে না। আমরা প্ল্যাকার্ড দেখাইনি। বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরেছি। তাতেও আপত্তি!’’ তৃণমূল সাংসদদের ব্যাজে সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ট্রাম্পের হুমকির কাছে আত্মসমর্পণ করে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে ক্ষতি হবে ভারতের! কত ক্ষতি?

বাংলার জনরব ডেস্ক: রাশিয়ার থেকে খনিজ তেল কেনায় ভারতের উপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে ভারত। তাই ভারতকে ২৫ শতাংশ শুল্ক ‘জরিমানা’ করেছেন ট্রাম্প। তার আগে ভারতীয় পণ্যের উপর আরও ২৫ শতাংশ রফতানি শুল্ক আরোপ করেছিলেন তিনি। ফলে ভারতকে এখন আমেরিকার বাজারে গুনতে হবে ৫০ শতাংশ শুল্ক। ভবিষ্যতে সেই পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। তবে ট্রাম্পের হুঁশিয়ারিতে পিছু হটে ভারত যদি রাশিয়া থেকে অপরিশোধিত খনিজ তেল কেনা বন্ধ করে দেয়, তবে আদতে ক্ষতিই হবে নয়াদিল্লিরই। গুনতে হবে…

আরও পড়ুন
দেশ 

ভোট চুরি নিয়ে রাহুলের অভিযোগ সত্য প্রমাণ করল ইন্ডিয়া টুডে! এবার কী পদত্যাগ করবেন জ্ঞানেশ কুমার?

বাংলার জনরব ডেস্ক : বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোট এবং তার পরে কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন কারচুপি করেছে বলে বৃহস্পতিবার দুপুরে অভিযোগ করেছিলেন তিনি। উদাহরণ দিয়েছিলেন কর্নাটক রাজ্যের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভার! লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সেই অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে ওই এলাকায় ১৫০ বর্গফুটের একচিলতে একটি ঘরে ৮০ জন ভোটারের নাম নথিভুক্তির তথ্যপ্রমাণ মিলেছে বলে ‘ইন্ডিয়া টুডে’ প্রকাশিত খবরে দাবি। লোকসভা নির্বাচনে কর্নাটকে ভোট চুরির উদাহরণ দিতে গিয়ে রাহুল বৃহস্পতিবার বলেন, ‘‘বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভায় ভয়ঙ্কর চুরি হয়েছে। সেখানে…

আরও পড়ুন
দেশ 

শুধু মুসলিমদের বিরুদ্ধে নয় অনুপ্রবেশের অভিযোগে হিন্দুদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট জানালেন অসমের মুখ্যমন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : শুধু মুসলিমদের বিরুদ্ধে নয় অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়লে মামলা হবে হিন্দুদের বিরুদ্ধে কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বুঝিয়ে দিলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় ভারতে অমুসলিম শরণার্থীরা সুরক্ষা পান। কিন্তু ওই আইনে যারা সুরক্ষা পাচ্ছেন না তাঁদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ীই মামলা দায়ের হবে। সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করা হচ্ছে। অসমে এই ধরপাকড় অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। কেউ অনুপ্রবেশকারী সন্দেহে ধরা পড়লেই সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফরেনার্স ট্রাইব্যুনালে। অসমে ধৃত কেউ বিদেশি কি না, সে…

আরও পড়ুন
দেশ 

শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের মামলায় জামিন পেলেন রাহুল

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ডে এক জনসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মামলায় আজ জামিন পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালত কংগ্রেস সাংসদের জামিনের আর্জি মঞ্জুর করেছে। জামিন পেতে এদিন আদালতে সশরীরে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে এক জনসভায় অমিত শাহের বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন প্রতাপ কুমার নামে এক ব্যক্তি। এই মামলায় একাধিকবার রাহুলকে সমন পাঠানো হলেও হাজির হননি তিনি। এই পরিস্থিতিতে গত ২৭ ফেব্রুয়ারি রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত।…

আরও পড়ুন
দেশ 

বিজেপির প্রাক্তন মুখপাত্র বম্বে হাই কোর্টের বিচারপতি! দেশজুড়ে বিতর্ক

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের বোম্বে হাইকোর্টে বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক দানা বেধেছে। বিরোধীদের অভিযোগ বিচার ব্যবস্থায় গেরুয়াকরণ করতে চাইছে কেন্দ্রের শাসক দল বিজেপি। সম্প্রতি বোম্বে হাইকোর্টে একজন বিচারপতি নিয়োগ করা হয়েছে তিনি এক সময় ওই রাজ্যের বিজেপির মুখপাত্র ছিলেন। বম্বে হাই কোর্টের বিচারপতি হয়েছেন আইনজীবী আরতি অরুণ শাঠে। যিনি বছর দুয়েক আগেই মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র এবং দলের আইন সেলের প্রধান ছিলেন। গত ২৮ জুলাই বম্বে হাই কোর্টে তিনজন আইনজীবীকে (অজিত ভগবানরাও কাদেথাঙ্কর, সুশীল মনোহর ঘোডেশ্বর এবং আরতি অরুণ শাঠে) বিচারপতি হিসাবে নিয়োগ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাঁদের মধ্যে…

আরও পড়ুন
দেশ 

আদানিকে বাঁচাতে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলছেন না মোদি বিস্ফোরক অভিযোগ রাহুলের

ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে কেন নস্যাৎ করছেন না নরেন্দ্র মোদি? এতদিন প্রশ্ন তুলছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার নিজেই সে প্রশ্নের জবাব দিলেন রাহুল। বিরোধী দলনেতার দাবি, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুলতে পারছেন না তার কারণ গৌতম আদানি। রাহুলের দাবি, আমেরিকায় আদানির বিরুদ্ধে তদন্ত চলছে, সেই তদন্তের ভয়েই মোদিকে চুপ করিয়ে রেখেছেন তাঁর শিল্পপতি বন্ধু। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প লাগাতার সেটার কৃতিত্ব দাবি করে আসছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁর মধ্যস্থতাতেই যুদ্ধ…

আরও পড়ুন
দেশ 

এসআইআর কাণ্ডে সুপ্রিম তোপে নির্বাচন কমিশন!

এসআইআর কাণ্ডে সুপ্রিম কোর্টে বড় ঘটনা। বুধবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে শনিবারের মধ্যে বিহারের বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর প্রকাশিত খসড়া নির্বাচনী তালিকা থেকে ৬৫ লাখ ভোটার বাদ দেওয়ার বিষয়ে অনিয়মের অভিযোগের বিষয়ে উত্তর দিতে বলেছে। কোর্ট নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করেছে, ১ অগাস্ট প্রকাশিত খসড়া তালিকা কি প্রকাশের আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে শেয়ার করা হয়েছিল? কোর্ট অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের দায়ের করা একটি আবেদনে করা অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনকে উত্তর দিতে বলেছে সুপ্রিম কোর্ট। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন বাদ দেওয়া ৬৫ লাখ ভোটার কারা তা প্রকাশ করেনি। এনজিওটি আরও দাবি…

আরও পড়ুন
দেশ 

কন্যা ভিন্‌জাতে বিয়ে করায় জামাইকে খুন শ্বশুরের! বিহারের দ্বারভাঙার ঘটনায় চাঞ্চল্য

ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করেছিল মেয়ে। দুজনেই নার্সিং পড়ুয়া। ছেলের বয়স ২৫ মেয়ের বয়স ২০। ছোট জাতির ছেলেকে বিয়ে করার অপরাধে মেয়ের চোখের সামনেই জামাইকে গুলি করে খুন করলেন মেয়ের বাবা। ঘটনাস্থল বিহারের দ্বারভাঙা মেডিক্যাল কলেজ চত্বর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাহুল কুমার। বিহারের সরকারি মেডিক্যাল কলেজের বিএসসি নার্সিং পড়ুয়া ছিলেন। বেশ কিছু দিন আগে তন্নু প্রিয়া ঝা নামে কলেজেরই প্রথম বর্ষের নার্সিং পড়ুয়াকে বিয়ে করেছিলেন যুবক। মেয়ে প্রেম করে বিয়ে করেছে এবং ছেলে ভিন্‌জাতের— এই খবর পেয়ে ক্ষিপ্ত ছিলেন প্রেমশঙ্কর ঝা এবং তাঁর পরিবার। মঙ্গলবার তিনি পৌঁছে যান…

আরও পড়ুন