কলকাতা দেশ 

মহার্ঘ ভাতা কর্মচারীদের মৌলিক অধিকার নয় দাবি রাজ্যের আইনজীবী! তাহলে কোন অংকে ডিএ দেবেন জানতে চাইলেন বিচারপতি! নিরুত্তর রাজ্য!

বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে মঙ্গলবার শুনানি হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো দিনভর এই মামলার শুনানি হল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে। সোমবারই আদালত জানিয়েছিল, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার রাজ্যের বক্তব্য শোনে দুই বিচারপতির বেঞ্চ। রাজ্যের তরফে মূলত তিনটি যুক্তি দেওয়া হয়। এক, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। দুই, ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার নেই। এবং তিন, রাজ্য অবস্থা বুঝে সব দিক বিবেচনা করে ডিএ দেয়। রাজ্য কিসের ভিত্তিতে ডিএ দিতে চায়, তা…

আরও পড়ুন
দেশ 

প্রয়াত সত্যপাল মালিক !

জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ রাজ্যপাল সত্যপাল মালিক প্রয়াত। দীর্ঘ দিন ধরে ভুগছিলেন তিনি। মঙ্গলবার দুপুর ১টার সময়ে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। সত্যপালের বয়স হয়েছিল ৭৯ বছর। প্রসঙ্গত, তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজ্যপাল থাকার সময়েই ৩৭০ অনুচ্ছেদ রদ করে নরেন্দ্র মোদী সরকার। বিশেষ ক্ষমতা প্রত্যাহার করা হয় জম্মু ও কাশ্মীরের। রাজ্যের তকমাও হারায়। ২০১৯ সালের ৫ অগস্ট সেই পদক্ষেপ করেছিল কেন্দ্রীয় সরকার। ঘটনাচক্রে, ছ’বছর পরে ৫ অগস্ট মৃত্যু হল সত্যপালের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালের অগস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত…

আরও পড়ুন
দেশ 

সিনেমা চলাকালীন আচমকা ভেঙে পড়ল গুয়াহাটির প্রেক্ষাগৃহ, জখম বেশ কয়েকজন

সিনেমা চলাকালীন গুয়াহাটির প্রেক্ষাগৃহে আচমকা ভেঙে পড়ল নকল ছাদের একাংশ! জখম হলেন শিশু-সহ বেশ কয়েক জন। তড়িঘড়ি শো বন্ধ করে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে বার করে দেওয়া হয়। গুয়াহাটি পিভিআরে ‘মহাবতার নরসিংহ’ নামের ছবিটির স্ক্রিনিং চলছিল। রাতের শো হলেও হলে দর্শকসংখ্যা নেহাত কম ছিল না। আচমকা সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। সেটি প্রেক্ষাগৃহের প্রধান সিলিং নয়। আনুষাঙ্গিক সজ্জার জন্য নকল সিলিং তৈরি করা হয়েছিল। তার একাংশ ভেঙে বিপর্যয় ঘটেছে। সিলিং ভেঙে দর্শকাসনে ছড়িয়ে পড়ে তার ধ্বংসাবশেষ। ঘটনার পরেই ওই প্রেক্ষাগৃহে ছবির স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয়। জরুরি ভিত্তিতে দর্শকদের বাইরে বার করে…

আরও পড়ুন
দেশ 

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, আমি শূন্য হয়ে গেলাম বললেন হেমন্ত, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা   ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেন প্রয়াত। কিডনির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা চলছিল। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তাঁর পুত্র তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন দিল্লিতে। সোমবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তিনি। শিবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘‘শিবু সোরেন তৃণমূল স্তরের নেতা ছিলেন। জনগণের প্রতি তাঁর নিষ্ঠা ছিল অটল। জনজীবনের নানা স্তরে উঠে এসেছিলেন তিনি। বিশেষত, উপজাতি সম্প্রদায়, দরিদ্র ও…

আরও পড়ুন
দেশ 

মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে গেল রাংরা-করমপাড়া রুটের রেললাইন

মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে গেল চক্রধরপুর ডিভিশনের রাংরা-করমপাড়া রুটের রেললাইন। এই হামলার সময় ওই রুটে কোনও ট্রেন না থাকায় বিরাট দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদিও প্রশ্ন উঠছে মাওবাদীরা যদি ট্রেন চলাকালীন এই বিস্ফোরণ ঘটাতো, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হত। ইতিমধ্যেই গোটা ঘটনার যৌথভাবে তদন্ত শুরু করেছে আরপিএফ, ওড়িশা ও ঝাড়খণ্ড পুলিশ। জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা ৪০ নাগাদ এক বিরাট বিস্ফোরণ ঘটে চক্রধরপুর ডিভিশনের ওই রেল লাইনে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভেঙে যায় লাইনের স্লিপার। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের পর লাইনের উপর থেকে মিলেছে মাওবাদীদের…

আরও পড়ুন
দেশ 

ইডির অর্থ তছরুপের মামলায় রবার্ট বঢরাকে নোটিস ধরাল দিল্লির আদালত, ২৮ অগস্ট শুনানি

বাংলার জনরব ডেস্ক : অর্থ তছরুপের একটি মামলায় শিল্পপতি তথা কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরাকে নোটিস ধরাল আদালত। শুক্রবার বঢরা-সহ ওই মামলায় অভিযুক্ত প্রত্যেককে নোটিস পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। আগামী ২৮ অগস্ট অর্থ তছরুপের এই মামলার শুনানি। ওই দিন অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখবে আদালত। ইডির করা মামলার গ্রহণযোগ্যতাও খতিয়ে দেখবে কোর্ট। চলতি মাসেই জমি সংক্রান্ত এক আর্থিক দুর্নীতির মামলায় রবার্টের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে রবার্টের সংস্থা ‘স্কাইলাইট হসপিটালিটি’-র ৭.৫ কোটি টাকায় কেনা একটি জমি নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ, ওই জমির মিউটেশন প্রক্রিয়া…

আরও পড়ুন
দেশ 

“ভারতের নির্বাচন ব্যবস্থা আসলে মৃত। আমরা দেখতে পাচ্ছি, কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে” বিস্ফোরক দাবী রাহুল গান্ধীর

বাংলার জনরব ডেস্ক : দেশের ভোটব্যবস্থা ‘মৃত’ – এই ভাষাতেই কেন্দ্রের মোদী সরকারের (Narendra Modi Govt) বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ (Congress MP) তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার দিল্লিতে বার্ষিক লিগ্যাল কনক্লেভে (Annual Legal Conclave) বক্তৃতা দিতে গিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (2024 Loksabha Election) প্রসঙ্গ তোলেন তিনি। অভিযোগের সুরে বলেন, ‘কারচুপি’ হয়েছিল সেই নির্বাচনে। গত লোকসভা নির্বাচনে কার্যত অপ্রত্যাশিত ফল করেছিল ইন্ডিয়া জোট (India Alliance)। এক্সিট পোলে যা ইঙ্গিত মিলেছিল, ফলাফলে তার প্রতিচ্ছবি ধরা পড়েনি। বিরোধী জোট টক্কর দিয়েছিল এনডিএ-কে। সেই পরিপ্রেক্ষিতেই রাহুলের অভিযোগ, “আমরা আগামী…

আরও পড়ুন
দেশ 

খসড়া ভোটার তালিকায় নাম নেই লালু পুত্রের! এ প্রসঙ্গে কী বলল কমিশন?

বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই সে রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন স্বয়ং তেজস্বী। লালুপ্রসাদ যাদবের পুত্র জানিয়েছেন, কমিশনের অ্যাপে ভোটার কার্ডে থাকা এপিক নম্বর দিয়ে নাম খোঁজার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বার বার লাল কালির লেখা স্ক্রিনে ভেসে উঠে জানান দিচ্ছিল, এই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। তার পরেই খানিক বিদ্রুপের সুরে তিনি বলেন, “ভোটার তালিকায় আমার নিজেরই নাম নেই। এই পরিস্থিতিতে আমি ভোটে লড়ব কী ভাবে? কমিশনের অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছে কমিশন। তেজস্বীর দাবি খারিজ করে কমিশন জানিয়েছে, ক্রমিক…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করছে বিস্ফোরক অভিযোগ রাহুলের

লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী শুক্রবার বিস্ফোরক অভিযোগ করে দাবি করেন, “ভোট চুরি” চলছে এবং সেই চক্রান্তে সরাসরি নির্বাচন কমিশনের হাত রয়েছে। তাঁর ভাষায়, “আমাদের হাতে এমন প্রমাণ আছে যা পরমাণু বোমার মতো বিস্ফোরণ ঘটাবে— এতে পুরো দেশ বুঝে যাবে কমিশন কিভাবে বিজেপিকে জেতাতে ভোট চুরির সুবিধা করে দিচ্ছে।” সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “এখন আমাদের কাছে ওপেন অ্যান্ড শাট কেস। কমিশন বিজেপির পক্ষে ভোট চুরিতে সহায়তা করছে— একথা আমি ১০০% নিশ্চিত হয়ে বলছি। আমরা আমাদের নিজস্ব তদন্ত করেছি, ৬ মাস ধরে। যে তথ্য আমরা পেয়েছি, সেটাই…

আরও পড়ুন
দেশ 

ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি!

বাংলার জনরব ডেস্ক : ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা প্রাক্তন জেডি(এস) সাংসদ প্রজ্বল রেভান্না। তাঁর কাকা এইচডি কুমারস্বামী কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। তাতে জোর করে আটকে রেখে ধর্ষণ, সেই সময়ের ছবি ও ভিডিয়ো তুলে রেখে পরে নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল। গত ১৮ জুলাই বেঙ্গালুরুর বিশেষ আদালতে মামলার শুনানি শেষ হয়েছিল। শুক্রবার আদালত জানিয়েছে, সিটের পেশ করা তথ্যপ্রমাণে প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত…

আরও পড়ুন