দেশ 

ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি!

বাংলার জনরব ডেস্ক : ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা প্রাক্তন জেডি(এস) সাংসদ প্রজ্বল রেভান্না। তাঁর কাকা এইচডি কুমারস্বামী কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। তাতে জোর করে আটকে রেখে ধর্ষণ, সেই সময়ের ছবি ও ভিডিয়ো তুলে রেখে পরে নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল। গত ১৮ জুলাই বেঙ্গালুরুর বিশেষ আদালতে মামলার শুনানি শেষ হয়েছিল। শুক্রবার আদালত জানিয়েছে, সিটের পেশ করা তথ্যপ্রমাণে প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত…

আরও পড়ুন
কলকাতা দেশ 

মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনেই দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনেই করতে হবে ২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন‍্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের জন‍্য মুখ‍্যমন্ত্রীর চিহ্নিত অর্ডার অফ প্রেফারেন্সের তালিকায় থাকা এক নম্বর প্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট। শুধু দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে শুক্রবার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চলছিল বহুদিন ধরেই। সেই মামলার জল গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। পরবর্তীতে ২০২৪-এর জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ গঠন করে আদালত। নির্দেশ…

আরও পড়ুন
দেশ 

রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী, তা আগে বিচার করতে হবে! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী? প্রথমে সেটি বিবেচনা করতে হবে। বৃহস্পতিবার রোহিঙ্গা সংক্রান্ত একগুচ্ছ মামলার প্রসঙ্গে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী, সেটি একবার স্থির হয়ে গেলে, তার পরে এই সংক্রান্ত অন্য বিষয়গুলি দেখা যেতে পারে। তবে সুপ্রিম কোর্ট এ-ও ইঙ্গিত দিয়েছে, অবৈধ অনুপ্রবেশ এবং তাঁদের বিতাড়নের বিষয়ে রাষ্ট্রের কী করণীয়, সে বিষয়ে শুধুমাত্র একটি নীতি স্থির করে দিতে পারে আদালত। এই সংক্রান্ত মামলাগুলিকে বৃহস্পতিবার তিনটি ভাগে ভাগ করে দিয়েছে শীর্ষ আদালত। একটি ভাগে থাকছে রোহিঙ্গা সংক্রান্ত মামলা। অপর…

আরও পড়ুন
দেশ 

ধর্মীয় পক্ষপাতিত্ব দিয়ে সন্ত্রাসবিরোধী লড়াই সম্ভব নয় : ইলিয়াস মুহাম্মদ থুম্বে 

বিশেষ প্রতিনিধি : রাজ্যসভায় ‘অপারেশন মহাদেব’ এবং ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলেন, “হিন্দু কখনো সন্ত্রাসবাদী হতে পারে না”—এই বক্তব্য শুধু ঐতিহাসিকভাবে ভুলই নয়, ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে এই মন্তব্য অত্যন্ত বিভাজনমূলক ও বিপজ্জনক। আরও উদ্বেগের বিষয় হল, সরকারের তরফ থেকে সন্ত্রাসবিরোধী অভিযানের নামকরণ ক্রমাগত হিন্দু ধর্মীয় প্রতীকের উপর ভিত্তি করে করা হচ্ছে। একটি এমন দেশের ক্ষেত্রে, যার সংবিধান ধর্মীয় সমতার নিশ্চয়তা দেয়, সেই দেশে “মহাদেব” ও “সিন্দুর” নামে অভিযান চালানো দেশের অ-হিন্দু নাগরিকদের প্রতি বৈষম্যমূলক বার্তা দেয় এবং রাষ্ট্রের পরিচয়কে একচেটিয়া করে তোলে। একটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ইরান থেকে তেল কেনার অপরাধে ছটি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা

বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই অবশ্য থামলেন না মোদির ‘বন্ধু’। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার ‘অপরাধে’ ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। সেই কারণেই তাঁদের নেমে এসেছে খাঁড়ার ঘা। মার্কিন স্বরাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে, অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে। এমনকী নির্যাতন করছে নিজের দেশের…

আরও পড়ুন
দেশ 

মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল এনআইএ আদালত!

মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত। সাত জনই অবশ্য জামিনে মুক্ত ছিলেন। এ বার এই মামলা থেকেও নিষ্কৃতি পেলেন তাঁরা। বৃহস্পতিবার আদালত জানায়, কেবল সন্দেহের বশে মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে, তা সন্দেহের ঊর্ধ্বে নয় বলেও জানায় আদালত। বিচারক একে লাহোটি বলেন, “সমাজে এটা একটা ভয়াবহ ঘটনা। কিন্তু কেবল নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না।” এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে উঠে এসেছিল ভোপালের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জয় শ্রীরাম বলতে চাপ, সন্তানকে মার! দিল্লির শিশুনিগ্রহ কাণ্ডের হাড়হিম বর্ণনা নির্যাতিতার

বাংলার জনরব ডেস্ক : দিনদুয়েক আগেই ভিডিও পোস্ট করে দিল্লিতে বাঙালি শ্রমিকের স্ত্রী ও সন্তানকে নিগ্রহের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছিল দিল্লি পুলিশ। এনিয়ে টানাপোড়েনের মাঝে বুধবার সকালে দিল্লির নির্যাতিতাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিম। সেখানেই অত্যাচারের হাড়হিম করা বর্ণনা দিলেন মহিলা। ঠিক কী জানালেন সাজনু পারভিন নামে ওই মহিলা? তিনি মালদহের চাঁচোলের বাসিন্দা। স্বামী মোক্তার খান। দীর্ঘদিন ধরেই সপরিবারে থাকতেন দিল্লিতে। মহিলার দাবি, একদিন চারজন তাঁর বাড়িতে যান। নিজেদের পুলিশ বলে…

আরও পড়ুন
দেশ 

সোমবার সকালে শ্রীনগরে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহতেরাই পহেলগাঁও কাণ্ডের তিন জঙ্গি! দাবি শাহের

বাংলার জনরব ডেস্ক : সোমবার সকালে শ্রীনগরে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহতেরাই পহেলগাঁও কাণ্ডের তিন জঙ্গি! ২৪ ঘণ্টার মাথায় সংসদে এমনটাই নিশ্চিত ভাবে জানিয়ে দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহতদের ডেরা থেকে পহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র মিলেছে। তা ছাড়া, নিহতদের পরিচয়পত্রও ইঙ্গিত করছে সে দিকেই। সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যুর জন্য দায়ী তিন জঙ্গিই সোমবার সেনার গুলিতে মারা গিয়েছে। শাহ বলেন, “এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিল। ‘অপারেশন মহাদেব’-এ আমাদের সেনাবাহিনী তাদের নিকেশ করেছে।” তিন জঙ্গির নামও জানিয়েছেন শাহ। তাঁরা হলেন সুলেমান, আফগান এবং জিবরান। তিন…

আরও পড়ুন
দেশ 

ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত ১৮

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। মৃত্যু হল ১৮ জন পুণ্যার্থীর। দেওঘর ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ওই কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, এই দুর্ঘটনায় ১৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল। দেওঘর-বাসুকিনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়়ে যায় বাসের একাংশ। ঝাড়খণ্ড পুলিশের আইজি (দুমকা জ়োন) শৈলেন্দ্রকুমার সিন্‌হা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “৩২ আসনবিশিষ্ট বাসে কেবল পুণ্যার্থীরাই জানালেন।…

আরও পড়ুন
দেশ 

আধার, ভোটার কার্ডকে মান্যতা দিতে নির্বাচন কমিশনকে বলল সুপ্রিম কোর্ট, কিছু ভুল হচ্ছে জানতে পারলে সব বাতিল করে দেবে কমিশনকে হুঁশিয়ারি শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক : বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসাবে গ্রহণ না করায় উস্মা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। এদিন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট বলে, আপনারা যে ১১ টি নথিকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করেছেন তা কি জাল করা যায় না? সবকিছুই জাল করা যায়! তাই আধার কার্ডে আপত্তি কেন? সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতিরা এই দুই নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন। যদিও…

আরও পড়ুন