দেশ 

ভোট চুরি না হলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতেন,ইন্ডিয়া জোট পেত ৩১৬ আসন : পরাকল প্রভাকর

বিশেষ প্রতিনিধি : ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোটে রিগিং না হলে কিংবা ভোট চুরি না হলে ইন্ডিয়া জোট ৩১৬, এনডিএ জোট ২১৩ আসন পেত। দেশের ৭৯ টি লোকসভা আসনে ভোট রিগিং হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ তথা মোদি মন্ত্রিসভার অর্থ মন্ত্রীর স্বামী পরাকল প্রভাকর। তাঁর ভাষায়, “If there was no rigging in the Lok Sabha elections, the All India Alliance (INDIA Bloc) would have won 316 seats” । একই সাথে, তিনি দাবি করেছেন: “If BJP did not rig the elections, NDA would be at 213 seats & INDIA…

আরও পড়ুন
দেশ 

ভোট চুরির বিরুদ্ধে বিহারের সাসারাম থেকে রাহুলের ভোটার অধিকার যাত্রা শুরু! দেশ জুড়ে রাজনৈতিক মহলে প্রভাব পড়ার সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : বিহারের সাসারাম থেকে ভোট চুরির বিরুদ্ধে এবং সকল নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত একই সঙ্গে সংবিধান বাঁচানোর জন্য রাহুল গান্ধীর ভোটার অধিকারযত্রা শুরু হয়েছে রবিবার দুপুর বেলা থেকে। পদযাত্রা শুরুর আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিহারের মানুষের ভোট চুরি করতে দেবেন না! পদযাত্রায় শুধু কংগ্রেস নয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতানেত্রীরা যোগ দেবেন। ১৬ দিন ব্যাপী এই পদযাত্রা ১ সেপ্টেম্বর শেষ হবে পটনায়। ১,৩০০ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে বিহারের মানুষের কাছে এসআইআর নিয়ে বার্তা দেওয়ার উদ্দেশেই এই কর্মসূচি। ভোট বিশেষজ্ঞদের মতে, এই কর্মসূচি বিহারের নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে…

আরও পড়ুন
দেশ 

ছেলের হাতে ধর্ষিতা মা, দিল্লিতে গ্রেফতার যুবক!

বাংলার জনরব ডেস্ক : মা পরকীয়া করছেন অভিযোগ তুলেছেন নিজের পুত্র। আর এই অভিযোগ তুলে নিজের ছেলেই মাকে যে শাস্তি দিলেন তা সভ্যতার ইতিহাসে কল্পনা করা যায় না। নিজের মাকেই ধর্ষণ করলেন পুত্র। একবার নয়। একাধিকবার। একই সঙ্গে চলল মারধর। অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পুত্রের এই অপকর্মের কথা নিজের মেয়েকে বলেন ওই নির্যাতিতা। অবশেষে মায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুত্র অবলীলায় জানিয়েছেন, তিনি মাকে ‘শিক্ষা’ দিচ্ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন নির্যাতিতা মহিলা। সেখান থেকে ফেরার পরে বাড়িতেই ধর্ষিতা…

আরও পড়ুন
দেশ 

বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে উদ্ধব ও রাজ ঠাকরে জোট বেঁধে লড়াই করবেন

বাংলার জনরব ডেস্ক : জল্পনায় সত্যি হল। অবশেষে জোট বেঁধে ভোটে লড়তে চলেছেন উদ্ধব ও রাজ ঠাকরে। অক্টোবরে বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে তাঁরা একসঙ্গে লড়বেন বলে নিশ্চিত করেছেন শিব সেনা উদ্ধব গোষ্ঠীর অন্যতম নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। শুক্রবার সঞ্জয় রাউত জানিয়েছেন,মুম্বই পুরনিগমের আগামী নির্বাচনে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে একসঙ্গে লড়বেন এবং তাঁরা অবশ্যই জয়ী হবেন। দুই ভাইয়ের যৌথ ক্ষমতা ও মারাঠি জনগণের ঐক্যই এই জয়ের মূল চাবিকাঠি হতে চলেছে। দীর্ঘ ২০ বছর পর সম্প্রতি কাছাকাছি এসেছে দুই ঠাকরে পরিবার। আসলে রাজনৈতিক কারণেই হাত মিলিয়েছেন দুই তুতোভাই। কারণ, সদ্যই মহারাষ্ট্রের বিধানসভা…

আরও পড়ুন
দেশ 

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলবে লালকেল্লার মঞ্চ থেকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : ৭৯তম স্বাধীনতা দিবসে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করলেন কেন্দ্রের নতুন অভিযানের কথা। বাংলাভাষীদের নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝের প্রধানমন্ত্রীর এই বক্তব্য আবার নতুন বিতর্ক উসকে দিচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রতি বছরের মতো এ বারও স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার অনুষ্ঠানে ছিলেন মোদী। সেখান থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি একটা চ্যালেঞ্জ সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করে দিতে চাই। সুচিন্তিত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। নতুন নতুন সমস্যার বীজ বপন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা আমাদের তরুণ প্রজন্মের জীবিকা…

আরও পড়ুন
দেশ 

রাহুলের চাপেই জি এস টি সরলীকরণ করতে চলেছে কেন্দ্র লালকেল্লায় ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : পণ্য ও পরিষেবা কর বা জিএসটি  সরলীকরণ করছে কেন্দ্রীয় সরকার। এ বছরের দীপাবলিতেই এই সংস্কার আসছে। রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে জিএসটি নিয়ে মোদি সরকারের সমালোচনা করে আসছিলেন। মনে করা হচ্ছে রাহুল গান্ধীর চাপের কাছে শেষ পর্যন্ত স্বীকার করতে চলেছেন নরেন্দ্র মোদি। ৭৯ তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরলীকৃত জিএসটি ব্যবস্থা নতুন প্রজন্মের জন্য এক ‘উপহার’ হতে চলেছে বলে জানান তিনি। এর ফলে দেশব্যাপী করের বোঝা কমবে বলেও জানান প্রধানমন্ত্রী। জিএসটি ব্যবস্থায় সরলীকরণ আনার জন্য ইতিমধ্যে কাজ…

আরও পড়ুন
দেশ 

মঙ্গলবারের মধ্যে বিহারে এসআইআরে বাতিল হওয়া ৬৫ লক্ষের নামের তালিকা প্রকাশ করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : আগামী মঙ্গলবার ১৯শে আগস্ট বিহারের বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে আজ স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেন বাদ গেছে বাদ যাওয়ার কারণ এবং কোন জেলায় কতবার গেছে বিস্তারিত তথ্য সহ কমিশনের ওয়েবসাইটে তা দিতে হবে বলে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, জয়মাল্য বাগচি এবং  বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দিয়েছেন। অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, অথচ খসড়া তালিকায় নেই, তাঁদের সকলের নাম যেন জেলাস্তরের ওয়েবসাইটে থাকে। সঙ্গে কী কারণে তাঁদের নাম বাদ গিয়েছে, তারও…

আরও পড়ুন
দেশ 

জম্মু কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে পহেলগাঁও জঙ্গি হামলা বাধা হয়ে দাঁড়িয়েছে ? কী বললো সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : জম্মু কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে পহেলগাঁও জঙ্গি হামলা বাধা হয়ে দাঁড়িয়েছে ?যে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে পর্যন্ত কাশ্মীরকে হৃত মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছিল, সেই শীর্ষ আদালতই এবার সুর নরম করে বলে দিল, বাস্তব পরিস্থিতি অস্বীকার করার উপায় নেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ মেনে নিল, পহেলগাঁও হামলা কাশ্মীরবাসীর ‘বৈধ’ দাবিকে ধাক্কা দিয়েছে। পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর লড়াই ধাক্কা খেয়েছে। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ বলল, “বাস্তব পরিস্থিতি তো অস্বীকার করার উপায় নেই।” ঠিক কবে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

বাংলাদেশি সন্দেহে ধরপাকড় নিয়ে অন্তর্বর্তী নির্দেশ জারি করল না শীর্ষ আদালত

বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই! ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কোনও নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। মৌখিক পর্যবেক্ষণে আদালত জানাল, এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করলে সেটার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বলছে, ভিনরাজ্যে বাংলাভাষীদের ধরপাকড় নিয়ে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কোনওরকম নির্দেশ দিলে সেটার বিরূপ প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আদালত কোনও নির্দেশ দিলে বাংলাদেশ থেকে বৈধ নথি-সহ এ দেশে এসেছেন যাঁরা, তাঁদের সমস্যা হতে পারে। আবার একই সঙ্গে বেঞ্চ বলে, “যদি কেউ অবৈধ ভাবে প্রবেশ করেন…

আরও পড়ুন
দেশ 

জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে ১২

বাংলার জনরব ডেস্ক : উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ কাশ্মীরের চাসোটিতে। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে মেঘভাঙা বৃষ্টির জেরে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। উল্লেখ্য, মাছাইল মাতা যাত্রা শুরু হয় এই চাসোটি থেকে। সেখানে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কিশ্তওয়ারের ডিসির সঙ্গে তিনি কথা বলেছেন। স্থানীয় বিধায়কের সঙ্গেও কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘চাসোটি এলাকায় বিরাট মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, তার…

আরও পড়ুন