ভোট চুরি না হলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতেন,ইন্ডিয়া জোট পেত ৩১৬ আসন : পরাকল প্রভাকর
বিশেষ প্রতিনিধি : ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোটে রিগিং না হলে কিংবা ভোট চুরি না হলে ইন্ডিয়া জোট ৩১৬, এনডিএ জোট ২১৩ আসন পেত। দেশের ৭৯ টি লোকসভা আসনে ভোট রিগিং হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ তথা মোদি মন্ত্রিসভার অর্থ মন্ত্রীর স্বামী পরাকল প্রভাকর। তাঁর ভাষায়, “If there was no rigging in the Lok Sabha elections, the All India Alliance (INDIA Bloc) would have won 316 seats” ।
একই সাথে, তিনি দাবি করেছেন: “If BJP did not rig the elections, NDA would be at 213 seats & INDIA alliance would have won 316 seats” ।

অর্থমন্ত্রীর স্বামীর এই বক্তব্য দেশজুড়ে প্রচারিত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে নির্বাচন কমিশন এবং লোকসভা নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরাকল প্রভাকর দেশের তো বটেই আন্তর্জাতিক মহলে ও একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবে পরিচিত। তাঁর এই বক্তব্য দেশের রাজনীতিতে বটেই বিশ্বের বিভিন্ন দেশের প্রভাব পড়েছে।
প্রশ্ন দেখা দিয়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোট চুরি কিংবা রিগিং না হলে দেশের প্রধানমন্ত্রী হতেন রাহুল গান্ধী। আর এই দাবিতে রাস্তায় নেমে যেভাবে আন্দোলনের ডাক দিয়েছে বিরোধীরা তাতে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা সবটাই প্রশ্নের মুখে দেখা দিয়েছে। এই অবস্থায় যদি এখনি কমিশন ও মোদী সরকার পদত্যাগ না করে তাহলে দেশে গণ আন্দোলন থামানো যাবে না বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

