নেতা মন্ত্রীদের দুর্নীতির ইস্যুতে মোদী শাহকে চ্যালেঞ্জ অভিষেকের!
কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের পরেই গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, SIR থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। অমিত শাহকে (Amit Shah) নিশানা করে তিনি বলেন, “এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়। শুধু যে কোনও মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে।” অভিষেকের আশঙ্কা, কথায়, “কাউকে রাজনৈতিক শত্রুতায় গ্রেফতার করা হলে তিনি আর আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও পাবেন না।” পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক…
আরও পড়ুন