দেশ 

নেটপ্রভাবীরা নিজেদের ‘কনটেন্ট’ তৈরির জন্য বাকস্বাধীনতাকে রক্ষাকবচ হিসাবে ব্যবহার করতে পারবেন না : সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : নেটপ্রভাবীরা নিজেদের ‘কনটেন্ট’ তৈরির জন্য বাকস্বাধীনতাকে রক্ষাকবচ হিসাবে ব্যবহার করতে পারবেন না। স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চের মতে, নেটপ্রভাবীরা বাণিজ্যিক উদ্দেশ্যে কনটেন্ট তৈরি করেন। সম্প্রতি নেটপ্রভাবী রণবীর ইলাহাবাদিয়ার একটি অনলাইন অনুষ্ঠান ঘিরে বিতর্ক দানা বাঁধে। সুপ্রিম কোর্টে মামলাও হয় এই নিয়ে। তাতে নাম জড়ায় অন্য পাঁচ সমাজমাধ্যম প্রভাবীরও— সময় রায়না, বিপুল গয়াল, বলরাজ পরমজিৎ সিংহ ঘাই, সোনালি ঠাকুর এবং নিশান্তজগদীশ তনওয়ারের। বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে ঠাট্টা করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। ওই ঠাট্টার জন্য ইতিমধ্যে শীর্ষ আদালতে ক্ষমা চেয়েছেন…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! এরপর কবে শুনানি?

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি। সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। রাজ্য সরকারের অন্যতম আইনজীবী কপিল সিব্বল জানান, আদালতকে মামলাটি ১০ সেপ্টেম্বরের পর শোনার আর্জি জানিয়েছিলেন তাঁরা। শীর্ষ আদালত সেই আর্জি মঞ্জুর করেছে। তবে সেপ্টেম্বরের কবে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে, তা এখনও জানায়নি সুপ্রিম কোর্ট। রাজ্যকে আগেই ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি।…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি প্রকাশ করবে না নির্দেশ দিল্লি হাইকোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি বিতর্কে অবশেষে স্বস্তি দিল্লি বিশ্ববিদ্যালয়ের। সোমবার দিল্লি হাই কোর্ট রায় দিয়েছে যে দিল্লি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রির তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। পাশপাশি ডিগ্রি প্রকাশের বিষয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনারের নির্দেশও বাতিল করে দিয়েছে আদালত। বিচারপতি শচীন দত্ত এই রায় দিয়েছেন। শুনানির সময়ে বিশ্ববিদ্যালয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আরটিআই-এর আবেদন খারিজ হওয়া উচিত কারণ, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে গোপনীয়তার অধিকার, তথ্য জানার অধিকারের তুলনায় বড়। দিল্লি বিশ্ববিদ্যালয় যুক্তি দেয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে সেখানে নিজেদের তথ্য রাখে। বৃহত্তর জনস্বার্থ যদি না থাকে তাহলে…

আরও পড়ুন
দেশ 

সংসদের বাদল অধিবেশনে কংগ্রেসের চেয়ে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি সক্রিয় ছিল জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : সংসদের বাদল অধিবেশন বারবার মুলতুবি হয়ে যাওয়ার পেছনে কংগ্রেসের চেয়ে তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে বেশি দায়ী করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রিজিজু সাফ বলে দিয়েছেন, “আমি অশান্তির জন্য কংগ্রেস সাংসদদের দোষ দিতে চাই না। তাঁরা তাঁদের দলনেতার নির্দেশ কাজ করে। কিন্তু তৃণমূল কাজ করে কলকাতা থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশ মেনে।” সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে নির্দেশ দিলে, সেটা মানতে সাংসদরা বাধ্য হন। ওরা হয়তো নিজেরা এক কথা বলেন, কিন্তু অন্যরকম কাজ করতে বাধ্য…

আরও পড়ুন
দেশ 

বেসরকারিকরণের ধাক্কায় পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কেন্দ্রীয় সংস্থার কর্মী

বাংলার জনরব ডেস্ক : বেসরকারিকরণের ফলে পাঁচ বছরে কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা লক্ষাধিক কর্মী কাজ হারিয়েছেন। লোকসভায় প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছে কেন্দ্র সরকার নিজেই। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আমলে বেসরকারিকরণের অভিযোগ নতুন কিছু নয়। রেল থেকে বিমান, কয়লা থেকে এলআইসি, সবেতেই বিকেন্দ্রীকরণের পথে হেঁটেছে এই সরকার। এমনকী সেনার অধীনে থাকা সৈনিক স্কুলও ব্যতিক্রম হয়নি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে দেশে ইতিমধ্যেই বেশ কিছু সৈনিক স্কুল তৈরি হয়েছে। সার্বিকভাবে প্রায় সব ক্ষেত্রেই কমবেশি বেসরকারিকরণের পথে হেঁটেছে মোদি সরকার। যার অবধারিত ফলাফল হল, কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ…

আরও পড়ুন
দেশ 

৫০ ঘণ্টা জেলে থাকলে সরকারি কর্মীরই চাকরি চলে যায়, মন্ত্রীর নয় কেন? ১৩০তম সংবিধান সংশোধনীর পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় পেশ হয়েছে ১৩০ তম সংবিধান সংশোধনী বিল এবার সেই বিলের স্বপক্ষে সওয়াল করতে শুরু করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিহারের এক জনসভা থেকে তিনি এ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘‘যদি কোনও সরকারি কর্মচারী ৫০ ঘণ্টা জেলে থাকেন, তাঁর চাকরি চলে যায়। তা তিনি গাড়ির চালক হোন, কেরানি হোন কিংবা পিয়ন। কিন্তু মন্ত্রী, মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও জেল থেকে সরকার চালাতে পারেন!’’ অতীতের উদাহরণ দিয়ে মোদী বলেন, ‘‘কিছু দিন আগে আমরা দেখেছি, কী ভাবে জেলে বসে বসে ফাইলে সই করা হচ্ছিল। সরকারের নির্দেশিকা কী ভাবে…

আরও পড়ুন
দেশ 

খসড়া ভোটার তালিকায় বাদ যাওয়ারা অনলাইনে আধার দিয়ে আবেদন করতে পারবেন: সুপ্রিম কোর্ট

বিহারের ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানাল, বিহারে খসড়া ভোটার তালিকায় যাঁদের নাম নেই বা বাদ গিয়েছে, তাঁরা আধার নিয়ে অনলাইনেও আবেদন জানাতে পারবেন। কমিশনকে সুপ্রিম কোর্টের প্রস্তাব, আবেদনের সময় আধার বা পরিচয়ের যে কোনও নথি নেওয়া হোক। অন্য নথির জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। তাঁদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা। তা ছাড়া বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিস দিতে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

SSC: ২০১৬ র যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বিশেষ ছাড় শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক : এসএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের স্বস্তি। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত হাজিরা দিয়ে ক্লাস করাতে হচ্ছে তাঁদের। ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছেন। তাই সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায়, শীর্ষ আদালত তা বিবেচনা করবে। এমনকী চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য সাতদিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিচারপতিদের…

আরও পড়ুন
দেশ 

রাহুল ও মমতার চাপে করমুক্ত হতে চলেছে জীবন ও স্বাস্থ্য বীমা!

রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করার পর অবশেষে পুরোপুরি করমুক্ত হওয়ার পথে জীবন ও স্বাস্থ্যবিমা। বিমাকে করমুক্ত করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে বিমা সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী। বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিমা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর কনভেনর সম্রাট চৌধুরী এ কথা জানিয়েছেন। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে বহুদিন থেকেই সরব তৃণমূল কংগ্রেস। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি জানিয়ে চিঠিও লিখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। বিষয়টি নিয়ে সংসদের অধিবেশনেও সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। অতীতে জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেশের…

আরও পড়ুন
দেশ 

নিরপেক্ষ তদন্ত হোক ভোট চুরির ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

বাংলার জনরব ডেস্ক : ‘ভোটচুরি’ ইস্যু এবার সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোটচুরির অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এনেছেন, সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই দাবিতে মামলা দায়ের হল দেশের শীর্ষ আদালতে। মামলাকারীদের দাবি, প্রয়োজনে সুপ্রিম কোর্টেরই প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক। রোহিত পাণ্ডে নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। তাঁর বক্তব্য, গত ৭ আগস্ট রাহুল গান্ধী যে অভিযোগগুলি করেছেন সেগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো। ওই অভিযোগ সত্যি হলে সেটা বিরাট অপরাধমূলক ষড়যন্ত্র। রাহুল দেখিয়েছেন কীভাবে বিজেপি-নির্বাচন কমিশন…

আরও পড়ুন